জামায়াত কর্মীকে যুবদল নেতা বানিয়ে ফেস্টুন, তোলপাড়… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪

জামায়াত কর্মীকে যুবদল নেতা বানিয়ে ফেস্টুন, তোলপাড়…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ডিসেম্বর, ২০২৪ |
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত কর্মীকে যুবদল নেতা হিসেবে উল্লেখ করে ফেস্টুন টাঙ্গানো হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ পোষ্ট করে প্রতিবাদ জানিয়েছেন পৌরসদরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা জামায়াত কর্মী গাজী হাসান জাহিদ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ, হাস্যরস এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চৌদ্দগ্রাগে চলছে তোলপাড়। নিজের ফেসবুক পোষ্টে গাজী হাসান উল্লেখ করেন, ফেসবুক থেকে ছবি নিয়ে একটি দলের ফেস্টুনে বসিয়ে রাতের অন্ধকারে টাঙ্গিয়ে দিলেই আমি ঐ দলের নেতা হয়ে যাই না। আমার রাজনৈতিক উদ্দেশ্য মহান রবের গোলামী এবং সন্তুষ্টি অর্জন করা। কোন ব্যক্তি বা পরিবারের তাবেদারী করা নয়। পৌর জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল জানান, গাজী হাসান সক্রিয় জামায়াতের কর্মী।

এর আগে ছাত্রজীবনে তিনি কুমিল্লা সরকারী কলেজের সক্রিয় দায়িত্বশীল ছিলেন। কে বা কারা তাকে যুবদল নেতা বানিয়ে দিল তা জানিনা। পৌর বিএনপি’র সদস্য ও ৬নং ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন জানান, গাজী হাসান জামায়াত কর্মী। যারা তার ছবি দিয়ে ফেস্টুন করেছে তারাও দলীয় কোন পদ-পদবীতে নাই। দলের এবং নেতার সুমান ক্ষুন্ন করার জন্যই তারা গাজী হাসানের ছবি দিয়ে ফেস্টুন বানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশে আজ সোনার ভরি কত ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১ হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয় দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা ৮০% পর্যন্ত বিশাল ছাড়ে শুরু হলো ‘দারাজ বৈশাখী মেলা’ দুই ম্যাচের সূচি ঘোষণা করল আর্জেন্টিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে ৫০১ প্রকৌশলীর বিবৃতি যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ