জাফলংয়ে প্রত্যাশার চেয়ে কম পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

জাফলংয়ে প্রত্যাশার চেয়ে কম পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
পবিত্র ঈদুল আজহার লম্বা ছুটিতে ভিড় দেখা গেছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। হাজারো পর্যটকের আগমনে কর্মচাঞ্চল্য দেখা গেছে পর্যটক সংশ্লিষ্টদের মাঝে। তবে, অন্যান্য ঈদের চাইতে এ বছর জাফলংয়ে ঈদের দিন থেকেই প্রত্যাশা অনুযায়ী আশানুরূপ পর্যটক আসতে দেখা যায়নি। স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা বলছেন, ঈদের দিন থেকে জাফলংয়ে কম পর্যটক বেড়াতে এসেছেন। আশা করছি আগামীকাল থেকে পর্যটক বাড়তে পারে। সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং ছাড়াও বিছনাকান্দি ও রাতারগুলসহ অন্যান্য দর্শনীয় স্থানগুলোতেও এবার প্রত্যাশার চেয়ে অনেকটাই কম দর্শনার্থী বেড়াতে এসেছেন। ভারতের মেঘালয়ের সবুজ পাহাড়, পাথর আর ঝর্ণা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতি বছরের ঈদ মৌসুমে বিপুল পরিমাণ পর্যটক বেড়াতে আসেন জাফলংয়ে। এ বছরও নানা বয়সের পর্যটকরা ছুটে

এসেছেন। তবে প্রত্যাশা অনুযায়ী এখানে পর্যটক কম এসেছেন বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের দিন থেকে শুরু করে সোমবার ঈদের তৃতীয় দিন দিন পর্যন্ত হাজারো পর্যটক সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে এসেছেন। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলংয়ে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে এসেছেন। এছাড়াও প্রকৃতির অপ্সরাখ্যাত বিছনাকান্দি ও জলারবন রাতারগুলেও ছিল পর্যটক। সকালে সরেজমিনে জাফলংয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দলবেঁধে পর্যটকরা ঘুরতে বের হয়েছেন। মেঘালয়ের পাহাড়, পাথর আর ঝর্ণার স্বচ্ছ জলের সমাহার দেখে যেন তারা মুগ্ধ হন। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরছেন আর ছবি তুলছেন। কেউ কেউ নৌকা নিয়ে মায়াবী ঝর্ণা, খাসিয়া পল্লি আর চা-বাগানের উদ্দেশ্যে

যাচ্ছেন। জাফলংয়ের মায়াবী ঝর্ণায় কথা হয় রাজশাহী থেকে সপরিবারে বেড়াতে আসা শাহাদত হোসেনের সঙ্গে। তিনি বলেন, ঈদের ছুটি পেয়ে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। এখানকার চারপাশের পরিবেশ খুব চমৎকার। জাফলংয়ের মায়াবী ঝর্ণা যেন মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর একটি যায়গা। খুব ভালো লাগলো। জাফলং পর্যটনকেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া বলেন, ঈদের লম্বা ছুটিতে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা বেড়াতে এসেছেন। তবে, অন্যান্য বছরের তুলনায় এ বছর পর্যটক তুলনামূলকভাবে কিছুটা কম। আশা করছি সামনের দিন থেকে পর্যটক বাড়তে পারে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় উপজেলা প্রশাসন কাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য বাড়তি নিরাপত্তা

জোরদার করা হয়েছে। প্রতি বছরের মতো এবারের ঈদেও পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বিজিবি, আনসার ও রোভার স্কাউটের সদস্যরা কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা