জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪
     ৮:২১ অপরাহ্ণ

জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ বাড়ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ নভেম্বর, ২০২৪ | ৮:২১ 191 ভিউ
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) ঢাকা প্রতিনিধি ইউজি আন্ডো বলেছেন, ‘রাজনৈতিক পরিস্থিতির ক্রমশ উন্নতি হওয়ায় জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখাতে শুরু করেছে।’ আন্ডো বলেন, ‘অবকাঠামো, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিকস ও খাদ্যসহ বিভিন্ন খাতের প্রায় আটটি নতুন জাপানি কোম্পানি বিনিয়োগের বিষয়ে আলোচনার জন্য চলতি মাসে (নভেম্বর) আমাদের কাছে এসেছিল। আগস্ট ও সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল প্রায় শূন্যের কোঠায় আর অক্টোবরে ছিল মাত্র কয়েকটি।’ আন্ডো আরও বলেন, ‘বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী অনেক জাপানি কোম্পানি তাদের ব্যবসা সম্প্রসারণ বা তাদের সমস্যা নিয়ে আলোচনার জন্য জেট্রোতে এসেছে। এশিয়া, প্রশান্ত মহাসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় জাপানি কোম্পানিগুলোর বাংলাদেশে ব্যবসায়িক মনোভাব ইতিবাচক। বিশেষ করে, অভ্যন্তরীণ বাজারের আকার এবং

প্রবৃদ্ধির সম্ভাবনা বেশি।’ প্রতিযোগিতামূলক বিনিয়োগের পরিবেশ মূল্যায়নে জাপানি কোম্পানিগুলোর বিনিয়োগের পরবর্তী গন্তব্য হবে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (ইপিএ) মতো বাণিজ্য চুক্তি বাংলাদেশে আরও ব্যবসা-বান্ধব পরিবেশ বয়ে আনবে। বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল (বিএসইজেড) এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর যথাক্রমে বিশ্বমানের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের লজিস্টিক ও ম্যানুফ্যাকচারিং শিল্পের বিকাশে সম্পূর্ণরূপে পরিবর্তিত কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করেন তিনি। তিনি আরও বলেন, তুলনামূলক দৃষ্টিকোণ থেকে (বিশেষ করে আশিয়ান দেশগুলোর সঙ্গে) বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর সমস্যা, বিশেষ করে কাস্টমস ক্লিয়ারেন্স পদ্ধতি এবং স্বচ্ছভাবে সমাধানের মাধ্যমে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করা প্রয়োজন। ঢাকাস্থ জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (জেসিআইএডি, জাপানি ভাষায় শু-কু-কাই) মহাসচিব আন্ডো বলেন,

জেসিআইএডি এরইমধ্যে এ দেশে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সংস্কারের জন্য একগুচ্ছ প্রস্তাব জমা দিয়েছে। সূত্র: বাসস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসনে যেভাবে চলেছে ভোট চুরির মহোৎসব আন্তর্জাতিক অপরাধ তদন্ত আদালতের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিনম্র চিত্তে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ আদালত দখলের রাজনীতি! এজলাসে ভাঙচুর অফিসিয়ালি বিএনপির চাঁদাবাজি যুগের সূচনা চাঁদাবাজির নতুন নাম “সমঝোতা” ইউনূস-জাহাঙ্গীরের জোর করে দেয়া সেই ইউনিফর্ম পরতে চায় না পুলিশ ইউনূস আমলের ভয়াবহ দুর্নীতি-চাঁদাবাজির হিসাব সামনে আনল ডিসিসিআই রাষ্ট্রপতির বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিলেন ইউনূস Unattended Ballot Boxes: New Questions in Bangladesh’s 2026 Vote টিসিবির ট্রাকের পিছে ছুটছে বাংলাদেশ সংসদের বৈধতার প্রশ্ন ও রাজনৈতিক বাস্তবতা মুক্তিযুদ্ধকে ‘জনযুদ্ধ’ বলে ছোট করতে চাইলে তারা মীর জাফর: ভাইরাল ভিডিওতে তরুণের মন্তব্য