জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ৩১ মার্চ বিদায় নিয়েছে, আর এখন শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ হিসেবেও পরিচিত। এই ঈদ উদযাপনের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে আরব আমিরাতের 'আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি'। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে। ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে, যার ফলে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত এটি আকাশে দৃশ্যমান থাকবে। এ সময় অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে। যদি

এই জ্যোতির্বিদ্যার তথ্য সঠিক হয়, তবে ৫ জুন হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা। তবে, যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদযাপিত হয়, সুতরাং এখানে ঈদ হবে ৭ অথবা ৮ জুন। ঈদুল আজহা, কোরবানির ঈদ নামে পরিচিত, যেখানে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি দেন। এটি হযরত ইব্রাহিম (আঃ) এর একটি মহান আত্মত্যাগের স্মরণে পালন করা হয়, যিনি আল্লাহর আদেশে নিজ ছেলেকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। সূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ ইসরাইল ও মার্কিন ঘাঁটিতে ৭৭তম বারের মতো হামলা ইরানের প্রযোজক সরোয়ার জাহান গ্রেপ্তার ২৫ ও ২৬ মার্চ আলোকসজ্জা নিষিদ্ধ করল সরকার কমলো জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় দর পতন : দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ: ঐক্য-সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত ইরানকে সাহায্য করতে স্বর্ণ-রূপা ও নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব: ট্রাম্প যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে: ট্রাম্প ফুটপাত-সড়ক থেকে অবৈধ দোকান সরাতে ডিএমপির আলটিমেটাম রায়হান রাফীর সঙ্গে প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তমা মির্জা