ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়
৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী
৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?
মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত
কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন
রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’
শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে রেকর্ড
মাত্র ৬০ দিনের মধ্যে সোয়া লাখ শিক্ষার্থীর ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ৮টার দিকে ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের এই ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পরীক্ষায় সারাদেশের ৬৮৪টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ সর্বমোট ২ লাখ ২৪ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গড় পাসের হার ৯৪ দশমিক ৬২ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন দ্রুততম সময়ে ফল প্রকাশে এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড।
অধ্যাপক আমানুল্লাহ বলেন, সবার প্রচেষ্টায়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম মাত্র ৬০ দিনে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের রেজাল্ট দেওয়া সম্ভব হলো, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি রেকর্ড। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://result.nu.ac.bd অথবা www.nu.ac.bd/results-এ ফল পাওয়া যাবে। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।