জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪

জয়ের যে দাবিকে অপপ্রচার বললেন নিউ এজ সম্পাদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ফেসবুক পোস্টে করা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেছেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির। সেই সঙ্গে একে একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন নুরুল কবির। গত ১৬ নভেম্বর জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে দাবি করা হয় যে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে চাপ দিয়ে একটি সংবাদ সরিয়ে ফেলতে বাধ্য করেছে। ওই পোস্টে উল্লেখ করা হয়, নিউ এজ ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছিল

যে, বর্তমান সরকারের প্রথম ৫২ দিনে ৮ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং সেই প্রতিবেদনটি চাপের মুখে সরিয়ে নেওয়া হয়েছে। জয়ের এ অভিযোগের জবাবে নিউ এজ সম্পাদক তার ফেসবুক পোস্টে স্পষ্টভাবে জানিয়েছেন, ‘এটি একটি ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ। কোনো সরকারি সংস্থা আমাকে বা নিউ এজ-কে এই প্রতিবেদন সরানোর নির্দেশ দেয়নি এবং আমরা খবরটি সরাইওনি’। নুরুল কবির আরও বলেন, ‘মি. সজিব ওয়াজেদ জয় হয়তো জানেন না বা জানার চেষ্টা করেননি যে, এমনকি ড. ইউনূসের প্রশাসন যদি আমাদের কাছ থেকে খবর সরানোর অনুরোধ করতও, তবু আমরা তা করতাম না। নিউ এজ সব সময় স্বাধীন সাংবাদিকতার জন্য পরিচিত এবং আমরা কোনো সরকারের কাছে মাথা নত

করিনি। এমনকি তার মায়ের সরকারের সময়ও নয়’। নিউ এজ সম্পাদক আরও বলেন, ‘আমাদের পত্রিকা সব সময় নীতি ও পেশাগত সততার জন্য প্রচুর মূল্য দিয়েছে। অতীতের কোনো সরকারই আমাদের এই সততা থেকে বিচ্যুত করতে পারেনি। সুতরাং জয়ের এই দাবি একটি অযৌক্তিক এবং অসত্য প্রচারণা ছাড়া কিছু নয়’। এমন মন্তব্যের পর নিউ এজ এবং এর সম্পাদক নুরুল কবিরের স্বাধীন সাংবাদিকতার ধারাবাহিকতা আরও একবার আলোচনায় উঠে এসেছে। এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গেও নতুন করে দৃষ্টিপাত করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার