জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫

জয়ার সিনেমার ট্রেলার শেয়ার করে যা বললেন অমিতাভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুলাই, ২০২৫ |
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ভারতীয় বাংলা সিনেমা ‘ডিয়ার মা’ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর এ সিনেমা নিয়ে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের সামাজিক মাধ্যমে পোস্ট দেখে উচ্ছ্বসিত জয়ার ভক্ত-অনুরাগীরা। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’-এ অভিনেত্রীকে দেখা যাবে মায়ের চরিত্রে। আগামী ১৮ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় 'ডিয়ার মা' সিনেমাটির ট্রেলার প্রকাশ করেছে নির্মাতা প্রতিষ্ঠান। এটি মুক্তির পর সিনেমাপ্রেমী দর্শকদের কাছ থেকে প্রশংসা লাভ করেছে। ‘ডিয়ার মা’ সিনেমার গল্পে উঠে এসেছে একজন মা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এ সিনেমার শুরুতেই দেখা যায়, মেয়ে দাবা খেলছে, আর মা সেটি দেখছেন। টানাপোড়েনের দ্বন্দ্ব শুরু

হলেও এর ভালোবাসায় সমাপ্তি আছে। এর আগে অনিরুদ্ধ রায় চৌধুরী নির্মিত হিন্দি সিনেমা ‘কড়ক সিং’-এ জয়া আহসান অভিনয় করেছিলেন। সেটি ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পায়। সেই সিনেমার মাঝে বিরতির পর বাংলা সিনেমা পরিচালনায় ফিরলেন নির্মাতা। এ দুই মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল। এতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন প্রমুখ। এদিকে জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার ট্রেলার মুক্তির পর আলোচনা এখন আরও একধাপ এগিয়েছে। কারণ বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন ‘ডিয়ার মা’ সিনেমাটির ট্রেলার সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন। সেই সঙ্গে নির্মাতাসহ সিনেমাসংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানিয়েছেন। প্রশংসায় ভাসিয়েছেন এ বর্ষীয়ান অভিনেতা। শুক্রবার

(৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জয়ার নতুন সিনেমার ট্রেলার নিজের ফেসবুকে শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন— 'টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সব সময়।' অমিতাভের এ পোস্টটের কমেন্টে সবাই বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, গত ঈদুল আজহায় জয়া আহসানকে ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। সেই সিনেমাটি দুটি বেশ আলোচনায় এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান