জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প অনুমোদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের সংশোধিত প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুমোদিত হয়েছে। বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশোধিত দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প অনুমোদিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় প্রকল্পের সরকারি আদেশ (জিও) ইস্যু করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক অর্জন এবং যুগান্তকারী অগ্রগতি। সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই দীর্ঘপথে নিরলস সমর্থন দেওয়ায় সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছে। এ বিষয়ে দ্বিতীয় ক্যাম্পাসের প্রকল্প পরিচালক (বিশ্ববিদ্যালয় হতে নিযুক্ত) ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও এর মাধ্যমে লিখিতভাবে বিস্তারিত

জানানো হবে। আরডিপিপি পাস হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর্মির সমঝোতা চুক্তি সম্পন্ন হলেই সেনাবাহিনী কাজ শুরু করবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আমাদের প্রত্যাশিত দ্বিতীয় ক্যাম্পাসের আরডিপিপি অনুমোদিত হয়েছে। এটি জবির একটি বিশাল অর্জন এবং অগ্রগতি। শিক্ষার্থীদের অক্লান্ত শ্রম, শিক্ষকদের সমর্থন ও প্রচেষ্টা এই কৃতিত্বের দাবিদার। আমরা চেষ্টা করেছি এবং সফল হয়েছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের যেসব ছাত্রছাত্রী আসবে, তাদের জন্য এটি একটি বড় অর্জন এবং মাইলফলক হয়ে থাকবে। এর আগে, গত ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ

সেনাবাহিনীর কাছে হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে