জন-দাবিতে পোস্টারিংয়ের দায় স্বীকার করে ছাত্রলীগ নেতা: ‘কাউকে হয়রানি না করে আমাকে গ্রেপ্তার করুন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

জন-দাবিতে পোস্টারিংয়ের দায় স্বীকার করে ছাত্রলীগ নেতা: ‘কাউকে হয়রানি না করে আমাকে গ্রেপ্তার করুন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
পুলিশি বাধা, গ্রেপ্তার ও মব সন্ত্রাসের মুখেও সারাদেশে তৎপরতা অব্যাহত রেখেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় বান্দরবানে এক ব্যতিক্রমী পোস্টারিং কর্মসূচি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বান্দরবান জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংটিং ওয়াইং মারমার নেতৃত্বে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জনগণের দাবি সম্বলিত পোস্টারিং কর্মসূচি করা হয়। পোস্টারে যা ছিল পোস্টারে জনগণের তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। প্রথমত, বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা আইনিভাবে প্রত্যাহারের দাবি জানানো হয়। দ্বিতীয়ত, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। তৃতীয়ত, গত ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলায় কারাবন্দি সকল রাজবন্দিদের

নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। গ্রেপ্তারের আহ্বান কর্মসূচির পর মংটিং ওয়াইং মারমা পোস্টারের ছবি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করেন এবং এক সাহসী বার্তায় জানান, এই পোস্টারিংয়ের কারণে যেন অন্য কোনো ছাত্রলীগ সদস্যকে হয়রানি করা না হয়। তিনি স্পষ্ট করে বলেন, কর্তৃপক্ষ যদি পোস্টারে উল্লিখিত দাবিগুলোকে অপরাধ মনে করে, তাহলে তারা যেন তাঁকেই গ্রেপ্তার করে — অন্য কাউকে নয়। উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে গ্রেপ্তার ও মামলার ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার