জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
কুড়িল থেকে মতিঝিল পর্যন্ত আওয়ামী লীগের কর্মীদের মিছিলে জনমানুষের অভূতপূর্ব সহযোগিতা দেখা গেছে। বিএনপি-জামায়াত ও পুলিশের হামলার মুখে স্থানীয়রা আওয়ামী লীগের কর্মীদের আশ্রয় দিয়েছে, রক্ষা করেছে এবং নিরাপদে স্থানত্যাগে সাহায্য করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এটাকে ‘জনগণের স্পষ্ট সংকেত’ বলে মনে করছেন, যা ইউনূসের অরাজক শাসনামলের ১৪ মাসে সৃষ্ট রাজনৈতিক শূন্যতা আওয়ামী লীগ দিয়ে পূরণের ইঙ্গিত দেয়। কুড়িলের মিছিলে বিএনপি-জামায়াতের কর্মীরা পুলিশের সঙ্গে মিলে হামলা চালালে স্থানীয় বস্তিবাসীরা আওয়ামী লীগের কর্মীদের তাদের ঘরে লুকিয়ে রক্ষা করে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা জানি, এরা আমাদেরই লোক। বিপদে ফেলব না।” অনুরূপ ঘটনা ঘটে মতিঝিলে। এখানে আওয়ামী লীগের মিছিলের উপর বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা করতে এলে পথচারীরা তাদের প্রতিহত করে

মিছিলকে নিরবিঘ্ন পথ দিয়েছে। মিছিল শেষে কর্মীরা তড়িঘড়ি বাসে উঠে স্থান ছাড়ার সময় কিছু জায়গায় বাসের হেল্পাররাও ভাড়া নেয়নি। পুলিশের ভয়ে কর্মীরা জনাকীর্ণ স্থানে মিশে যায় বা চায়ের দোকানে অবস্থান নেয়। স্থানীয়রা তাদের সহযোগিতা করে রক্ষা করেছে। প্রায় ৩৫টির বেশি মিছিলে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে, কিন্তু কোথাও শোনা যায়নি স্থানীয়রা মিছিলকারীদের ধরিয়ে দিয়েছে। বরং সবাই নিরাপদে যার যার বাসায় এলাকায় ফিরেছে। ইউনুস সরকারের পক্ষ থেকে মিছিলকারীদের ধরিয়ে দিতে ৫০০০ টাকা পুরষ্কারের ঘোষনা থাকলেও, কেউই সেই টাকার লোভে নিজেদের সত্ত্বা বিকিয়ে দেয় নি। এই ঘটনাগুলো রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১৪ মাসে ইউনূসের শাসনামলে সৃষ্ট পাওয়ার ইমব্যালান্স একমাত্র আওয়ামী লীগই

সমতা গড়তে পারে। ড. রাহাত হোসেন বলেন, “জনগণ বুঝতে পেরেছে, অরাজকতা এই পরিস্থিতিতে রাজনৈতিক শূন্যতা পূরণ করতে আওয়ামী লীগের মতো সংগঠিত শক্তি দরকার। নিজেদের নিরাপত্তার জন্য তারাই সবচেয়ে নির্ভরযোগ্য। এটা জনমতের পরিবর্তনের স্পষ্ট সংকেত।” আরেক বিশেষজ্ঞ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ হোসেন মন্তব্য করেন, “পূর্বের মিছিলগুলোতে জনগণ নিরপেক্ষ ছিল বা বিরোধী। কিন্তু আজ তারা সক্রিয়ভাবে সাহায্য করছে। এটা প্রমাণ করে, ইউনুসের শাসনামলের ব্যর্থতায় জনমানুষ আওয়ামী লীগের প্রতি ফিরে এসেছে।” আওয়ামী লীগের এক কর্মী বলেন, “জনগণের এই ভালোবাসা আমাদের শক্তি দিয়েছে। আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব।” রাজনৈতিক মহল বিশ্বাস করছে, এই সংকেত থেকে বড় পরিবর্তনের সূচনা হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা