ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না অবশেষে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ মে, ২০২৫

ছোট সাজ্জাদের আলোচিত স্ত্রী তামান্না অবশেষে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মে, ২০২৫ |
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী বহুল আলোচিত তামান্না শারমিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বাকলিয়া এক্সেস রোডে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদের পাশপাশি তার স্ত্রী তামান্না শারমিনকেও আসামি করা হয়েছিল। তিনি উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। কিন্তু জামিনের মেয়াদ শেষ হওয়ার পরও নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় পুলিশের খাতায় তিনি পলাতক হিসেবেই ছিলেন। জানা গেছে, বহদ্দারহাটে প্রকাশ্য দিবালোকে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় অসামি ছিলেন ছোট সাজ্জাদ।

ওই মামলায় তাকে গত আগে ১৫ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করে পুলিশ। তখন সাজ্জাদের স্ত্রী তামান্না ফেসবুক লাইভে এসে তার স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে জেল থেকে ছাড়িয়ে আনার ঘোষণা দেন। সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে তার সহযোগীরা বাকলিয়ার এক্সেস রোডে প্রাইভেট কারে ব্রাশ ফায়ার করে দুই যুবককে হত্যা করে। ওই ঘটনায় নিহত এক যুবক- মানিকের মা বাদি হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হুকুমদাতা হিসেবে কারাবন্দি সাজ্জাদ এবং তার স্ত্রীসহ সুনির্দিষ্ট ৫ জন ও অজ্ঞাতনামাদের আসামি করেন। সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন

অভিযোগে এক ডজনেরও বেশি মামলা রয়েছে। বাকলিয়া থানার ওসি জানান, গ্রেফতারের সময় তামান্না হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেছিলেন বলে জানান। কিন্তু তিনি এ সংক্রান্ত কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান