ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
গাজীপুরের শ্রীপুরে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে হওয়া দ্বন্দ্বের জেরে ওই স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই স্কুলছাত্রের নাম জয় (১৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণিতে পড়তো। হত্যার এ ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্ত মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে পুলিশ। এদিকে, জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্য রাতে মোজাম্মেলের বাড়িতে লাগিয়ে দেয়। এতে বাড়িটির তিনটি টিনশেড ঘর পুড়ে যায়। জয়ের বাবা জানান, শুক্রবার রাতে সামু সরকার মার্কেট এলাকায় ফুটবল খেলা নিয়ে পূর্বের দ্বন্দ্বের

জেরে জয়ের সঙ্গে একই এলাকার মোজাম্মেলসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে ছুড়িকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে পড়ে স্থানীয়রা। তারা সংঘবদ্ধ হয়ে মোজাম্মেলের বাড়িতে হামলা চালায়। দেয় আগুনও। এতে বাড়িটির তিনটি কক্ষ পুড়ে যায়। মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাড়িটির তিনটি

কক্ষ পুড়ে গেছে।’ শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত