ছাত্রের সঙ্গে বিয়ের ইস্যুতে এবার চরম সিদ্ধান্ত নিলেন অধ্যাপিকা পায়েল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫

ছাত্রের সঙ্গে বিয়ের ইস্যুতে এবার চরম সিদ্ধান্ত নিলেন অধ্যাপিকা পায়েল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৫ |
গেল কদিন আগে ভারতে, ক্লাসের মধ্যেই ছাত্রের সঙ্গে ‘বিয়ে’ করার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন অধ্যাপিকা পায়েল। ‘বিয়ের’ ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির (ম্যাকাউট) হরিণঘাটা ক্যাম্পাসের অধ্যাপিকা দাবি করেছেন যে ফ্রেশার পার্টির জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিলেন শিক্ষার্থীরা। সেই নাটকের অংশ হিসেবেই ওই ‘বিয়ের’ দৃশ্য ক্যামেরাবন্দী করা হয়েছিল। কিন্তু তাঁকে বিপদে ফেলতে এখন সেই ভিডিয়ো ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অধ্যাপিকা। তাঁর দাবি, ভিডিয়ো ছড়ানোর নেপথ্যে এক ‘বন্ধু’ আছেন। তাঁকে হটিয়ে নিজে অ্যাপ্লায়েড সাইকোলজি বা ফলিত মনোবিজ্ঞান বিভাগের প্রধান হওয়ার জন্য এবং শিক্ষার্থীদের ব্ল্যাকমেলের কথা চেপে রাখার জন্য সেই ‘বন্ধু’ তাঁর ভিডিয়ো ছড়িয়ে দিয়েছেন বলে দাবি

করেছেন অধ্যাপিকা। তিনি বলেছেন, ‘মানুষ কী পর্যায়ে নামতে পারে, সেটা কল্পনারও বাইরে। নিজে প্রধান হওয়ার জন্য এবং ছাত্র-ছাত্রীদের ব্ল্যাকমেলের কথা ঢাকা দেওয়ার জন্য স্রেফ একটা বিভাগের নাটকের দৃশ্যকে (ড্রামা ক্লিপস) ব্যবহার করতে পারে তাঁর জানা ছিল না। বন্ধুত্ব ছাড়াও মনুষ্যত্বের নোংরা উদাহরণ হিসাবে এটি দেখছেন তিনি। সেইসঙ্গে অধ্যাপিকা দাবি করেছেন, যাঁকে হাতে ধরে কাজ শিখিয়েছেন, তিনি যে স্রেফ বিভাগীয় প্রধান হওয়ার লোভে এতটা নীচে নেমে যাবেন, সেটা স্বপ্নেও ভাবতে পারেননি। যিনি পিছন থেকে তাঁকে ছুরি মেরেছেন, তিনিও বেশি লাভবান হতে পারবেন না বলে দাবি করেছেন অধ্যাপিকা। তাঁর কথায়, ‘অন্যের ক্ষতি করে কোনওদিন এগিয়ে যাওয়া যায় না।’ আজ ভারতীয় গণমাধ্যমগুলোর এক প্রতিবেদন বলছে, বিয়ে

করার ঘটনা নিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে তিন তদন্ত কমিটি গঠনের মাঝেই এবার জানা গেল সেই অধ্যাপিকা পায়েল এক চরম সিদ্ধান্ত নিয়েছেন।ইতোমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে,তদন্ত চলমান অবস্থায় চাকরি থেকে ইস্তফা নিয়েছেন অধ্যাপিকা পায়েল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে