ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫

ছাত্রীদের যৌন হয়রানি, জামায়াত নেতা বহিষ্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ |
মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েমকে। একইসঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়নপত্র নাকচ করা হয়েছে। নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যবেক্ষণ করার প্রেক্ষিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা জামায়াত। আবদুর রাকিব বলেন, ‘সম্প্রতি এনায়েতপুর দাখিল মাদরাসা শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠে মোনায়েন হোসাইনের বিরুদ্ধে। এরপর গঠন করা হয় ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে মোনায়েম হোসাইনের

নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ জন্য তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অটিজম, স্নায়ুবৈচিত্র্যতা আন্দোলন এবং অন্তর্ভুক্তির হিসেব-নিকেশ আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার লাখপতিদের সঞ্চয় বাড়ছে কমছে কোটিপতিদের গণভোটসহ অন্তর্বর্তী সরকারের জারি করা ১১ অধ্যাদেশ বাতিলের সুপারিশ বিশ্ববাজারে হঠাৎ স্বর্ণ-রুপার দামে বড় পতন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত দেশে আড়াই লাখ টন জ্বালানি তেল মজুত রয়েছে: জ্বালানি বিভাগ এলপি গ্যাসের দামে বড় লাফ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন সাবেক সচিব বিজন কান্তি সরকার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ চাহিদা অনুযায়ী বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: মন্ত্রী আমির হামজার বিরুদ্ধে আরও এক মামলা, সমন জারি নিউইয়র্কে ৪০তম ফোবানা কনভেনশন উপলক্ষে মিট দ‍্যা প্রেস অনুষ্ঠিত আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত