চৌগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫

চৌগাছায় ইয়াবাসহ দুই যুবক আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ এপ্রিল, ২০২৫ |
যশোরের চৌগাছায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মসিয়ুর নগর বাজার থেকে তাদের আটক করে চৌগাছা থানার পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি পালসার মোটরসাইকেল জব্দ করে। আটককৃতরা হলো, উপজেলার কয়ারপাড়া গ্রামের লিটনের ছেলে ইয়াছিন (২০) এবং একই গ্রামের কুবাদ আলীর ছেলে ইমামুল (১৯)। চৌগাছা থানার এস আই আসরাফ হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মসিয়ূর নগর বাজারে অবস্থান নিয়ে চ্যালেঞ্জ করে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫ পিস করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। একই সাথে তাদের বহনকারী মোটরসাইকেল দুটি জব্দ করা হয়। এদিকে একটি সুত্র বলছে ইয়াবা ট্যাবলেট বিক্রেতাকেও

আটক করে পুলিশ। মোটা অংকের লেনদেনের মাধ্যমে বিক্রেতাকে ছেড়ে দিয়েছে এস আই আসরাফ। এস আই আসরাফ হোসেন বলেন, 'বিক্রেতাকে ছেড়ে দিয়েছি এটা সম্পুর্ন মিথ্যা তথ্য। কোনো বিক্রেতাকে আটক করা হয়নি ছেড়ে দেবো কিভাবে'। তিনি আরও জানান এঘটনায় মাদক আইনে চৌগাছা থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল