চেয়ার ফাঁকা, মাঠ শূন্য: বিএনপির এমপির ‘গণসংবর্ধনায়’ আসেনি সাধারণ মানুষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৬

আরও খবর

যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের

‘তারেক রহমানের ডাকেই সাড়া দিয়েছিলেন আবু সাঈদ’: ছাত্রদল সভাপতি রাকিবের দাবি

‘ছাত্রদলের নামে ভুয়া ফটোকার্ড বানাচ্ছে, শিবির: বেরোবির সমাবেশে রাকিব

তাবিজ দেওয়ার নাম করে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, জামায়াত আমিরকে জুতাপেটার পর পুলিশে সোপর্দ

ল্যাব টেস্টে এক প্লেট ফুচকায় মিলেছে ৭ কোটিরও বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া: ভোক্তা অধিকার

আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনে সেনাবাহিনী কীভাবে সম্পৃক্ত ছিল, জানালেন রাশেদ খান

চেয়ার ফাঁকা, মাঠ শূন্য: বিএনপির এমপির ‘গণসংবর্ধনায়’ আসেনি সাধারণ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৬ |
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালামকে দেওয়া একটি গণসংবর্ধনা অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মঞ্চের সামনের সারির সব চেয়ার ফাঁকা দেখা যাওয়ায় অনেকেই অনুষ্ঠানটিকে ‘ফাঁকা মাঠের গণসংবর্ধনা’ বলে কটাক্ষ করেছেন। গতকাল ২রা জুন, মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুস সালামকে সংবর্ধনা জানাতে এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন এবং মঞ্চে ডা. সালামসহ স্থানীয় নেতাদের দেখা গেলেও ভাইরাল ভিডিওতে মঞ্চের সামনের সারির সব চেয়ার ছিল শূন্য — কোনো সাধারণ মানুষের উপস্থিতি ছিল না। ভিডিওটি মঙ্গলবার থেকেই বিভিন্ন ফেসবুক

পেজ, গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। অনেকেই ভিডিওটি শেয়ার করে প্রশ্ন তোলেন, গণসংবর্ধনার মতো একটি অনুষ্ঠানে কেন দর্শক সারির সামনের অংশ ফাঁকা ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরস শুরু হয়। ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ খোলেন সংসদ সদস্যের মেয়ে কানিজ ফাতেমা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিও ও ছবি প্রচার করা হচ্ছে তা পুরো অনুষ্ঠানের চিত্র নয়। তার দাবি, মূল কর্মসূচি ছিল সন্ধ্যার দিকে। কিন্তু জরুরি কাজে ঢাকায় ফিরে যাওয়ার প্রয়োজন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অতিথিরা তার বাবাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেন। তাই তখন মাঠে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম

ছিল। তবে পরে আরও লোকজন যোগ দেন বলে তিনি দাবি করেন। একটি নির্দিষ্ট সময়ের ভিডিও বা ছবি দিয়ে পুরো আয়োজনকে মূল্যায়ন করা ঠিক নয় উল্লেখ করে বাস্তব পরিস্থিতি না জেনে বিভ্রান্তিকর মন্তব্য না করারও আহ্বান জানান কানিজ ফাতেমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম অবসরের ইঙ্গিত দিলেন মার্তিনেজ? ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’ আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই বন্যার্তদের পাশে দাঁড়াতে গাইবেন রুনা লায়লা বিশ্বকাপ ফাইনাল শেষের অনভিপ্রেত নাটকে কাঠগড়ায় আর্জেন্টিনা চাকরির সুপারিশ করা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধৃত জামায়াত এমপি গাজী নজরুল, ৫০১-কান্ডের মতো “দ্বিতীয় স্ত্রী” দাবি জেলা জামায়াতের ঢাবিতে জুনিয়র শিক্ষার্থীকে মেরে গেস্টরুম নিতে রুমে ডাকলেন “মোস্ট সিনিয়র” ইতিহাসকে হারাতে পারবেন কি ট্রাম্প? ইরান যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি এখন অনিশ্চয়তায় ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ