ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
চুক্তি না করলে আবারও ইরানে হামলার জন্য আমরা প্রস্তুত: যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা পুনরায় শুরু করতে প্রস্তুত। শনিবার (৩০ মে) সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগায় লা ডায়ালগে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন: “প্রয়োজন হলে আবার অভিযান শুরু করার সক্ষমতা আমাদের রয়েছে। আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার পর্যাপ্ত এবং বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে মোতায়েনকৃত সামরিক সক্ষমতাও শক্তিশালী অবস্থানে রয়েছে।
হেগসেথ জোর দিয়ে বলেন, ইরান ইস্যুতে জড়িত থাকলেও যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে মুখ ফিরিয়ে নেয়নি।
তার ভাষায়, “আমরা একই সময়ে দুটি কাজ করতে পারি। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে দ্রুত সম্প্রসারণ করছি, যাতে খুব শিগগিরই দ্বিগুণ, তিনগুণ এমনকি চারগুণ বেশি গোলাবারুদ উৎপাদন
করা সম্ভব হয়।”
করা সম্ভব হয়।”






