চার মিনিটে দুই গোল খেয়ে পয়েন্ট হারালো বার্সেলোনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪
     ৫:০২ পূর্বাহ্ণ

চার মিনিটে দুই গোল খেয়ে পয়েন্ট হারালো বার্সেলোনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ | ৫:০২ 254 ভিউ
ফুটবল ১১ জনের খেলা। কোনো দলের একজন কম মানে লড়াইয়ে পিছিয়ে পড়া। সেই সঙ্গে পাল্টে যায় ম্যাচের দৃশ্যপটও। সেটাই আরেকবার দেখলো বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থেকেও একজনকে হারিয়ে মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে সেল্টা ভিগোর বিপক্ষে পয়েন্ট খোয়ালো হ্যান্সি ফ্লিকের দল। সেল্টার মাঠে ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে বার্সা। শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে প্রথমার্ধে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনহা। এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রবার্ট লেভানডোভস্কি। জয় থেকে কয়েক মিনিট দূরত্বে থাকতে বার্সেলোনাকে হতাশায় ডুবিয়ে পয়েন্ট কেড়ে নেন সেল্টার গঞ্জালেস ও আলভারেজ। এই ম্যাচেও ছিলেন না লামিনে ইয়ামাল। তাকে ছাড়াই অবশ্য গোছালো ফুটবল উপহার দেয় বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় পঞ্চদশ

মিনিটে এগিয়ে যায় তারা। জুল কুন্দের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে একজনের বাধা এড়িয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন রাফিনহা। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ১৩টি, সঙ্গে অ্যাসিস্ট আছে ১০টি। লা লিগায় তার গোল হলো ৮টি। গোল পেয়ে একের পর এক আক্রমণ করে যায় বার্সেলোনা। এর মধ্যে ৪১তম মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে কাঁটা যায় লেভানডোভস্কির গোল। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের ৬১তম মিনিটে ব্যবধান বাড়ান লেভানডোভস্কি। রাফিনহার পাস দখলে নিতে পারেননি পোলিশ তারকা। তবে সেই বল ক্লিয়ার করতে গিয়ে ঠিকই লেভানডোভস্কির পায়েই ঠেলে

দেন সেল্টার এক এক ডিফেন্ডার। এই সুযোগ আর হেলায় হারালেন না লেভা। বল পেয়ে ডান পায়ের শটে বাকিটা সারেন তিনি। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ২০ গোল করলেন ৩৬ বছর বয়সী স্ট্রাইকার। এর মধ্যে লা লিগায় ১৪ ম্যাচে করলেন ১৫টি। যা এবারের আসরে সর্বোচ্চ এখন পর্যন্ত। ৭৭তম মিনিটে দুর্ভাগ্যের কারণে গোল পাননি রাফিনহা। তার শট ফিরে আসে পোস্টে লেগে। দুই মিনিট পর দারুণ এক সেভ করে বার্সেলোনাকে রক্ষা করেন ইনাকি পেনা। ৮২তম মিনিটে সেল্টার একজনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মিডফিল্ডার কাসাদো। প্রতিপক্ষে একজন কম থাকার সুযোগে চাপ বাড়ায় সেল্টা। তারা ফলাফল পায় হাতেনাতে। ৮৪তম মিনিটে

বার্সেলোনা ডিফেন্ডার কুন্দের ভুলে এক গোল শোধ করেন গঞ্জালেস। ৮৬তম মিনিটে সমতাসূচক গোল করে গ্যালারিতে উল্লাসের জোয়ার আনেন আলভারেজ। এই ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো বার্সেলোনা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ, তারা অবশ্য দুটি ম্যাচ কম খেলেছে। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে সেল্টা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল তেল সরবরাহ নিয়ে বিশ্বকে সতর্কবার্তা সৌদি আরামকোর যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করেন ভারতীয় ক্রিকেটার ‘ছাত্রলীগ’ সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে মারধর, মায়ের এজাহার ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত সরকারের প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্পে আটকে গেছে ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় না ফেরার দেশে আরও এক মার্কিন সেনা যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট বিধিমালা সংস্কার হচ্ছে মেয়র মামদানির বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ, বিস্ফোরক নিক্ষেপ লেবাননের মানচিত্র নতুনভাবে আঁকার চেষ্টা করছে ইসরায়েল ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অতর্কিত হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলের ‘কলিজা ছিন্নভিন্ন’ চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না!