চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকেই কফিনে বন্দি চারটি মৃতদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়। চার নিহত জিম্মি হলেন- শিরি, এরিয়েল, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ নিশ্চিত করেছে, রেড ক্রস ‘নিহত জিম্মিদের চারটি কফিন তুলে নিয়েছে।’ এখন তাদের গাজায় ইসরাইল সিকিউরিটি এজেন্সির (আইএসএ) সদস্যদের কাছে নিয়ে আসা হচ্ছে। লাশগুলো দেখতে ভিড় জমায় স্থানীয় গাজাবাসী। এসময় রেড ক্রসের গাড়িতে করা মৃতদেহগুলো নিয়ে যেতে দেখতে রাস্তার পাশে জড়ো হয় জনতা। এদিকে চার জিম্মির

মৃতদেহ রেড ক্রসে স্থানান্তর করার কিছুক্ষণ আগে হামাস দাবি করেছে, তারা নিহত ওই চার জিম্মিদের বাঁচিয়ে রাখতে ‘নিজেদের সাধ্যের সবকিছু করেছে।’ সেই সঙ্গে তারা বলেছেন, যাদের মৃতদেহ আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে তারা ইসরাইলি হামলায় নিহত হয়েছে। হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলের নৃশংস এবং ক্রমাগত বোমাবর্ষণ তাদের সকল জিম্মিদের উদ্ধার করতে সক্ষম হতে বাধা দিয়েছে। তাদের জীবিত ফিরিয়ে দিতে পারলেই আমরা বেশি খুশি হতাম। আপনি এমন এক নেতৃত্বের শিকার যে তার সন্তানদের যত্ন নেয় না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে