চার কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্র্যাডম্যান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

চার কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন ব্র্যাডম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
বিশ্ব ক্রিকেটের সর্বসেরা ব্যাটসম্যানদের তালিকায় যাদের নাম রয়েছে, তাদর মধ্যে অন্যতম হলেন স্যার ডন ব্র্যাডম্যান। সম্প্রতি তার এক দশকের পুরোনো একটি চিঠি ভাইরাল হয়েছে। এই চিঠিতে ডন ব্র্যাডম্যান বিশ্ব ক্রিকেটের ব্যাটসম্যানদের সম্পর্কে তার মতামত দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যদ্বাণী করেছেন, অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার বিশ্বে একজন মহান খেলোয়াড় হয়ে উঠবেন। চার দশক পর ব্র্যাডম্যানের সেই চিঠিটি প্রকাশ্যে এসেছে। যা তিনি ৮০ এবং ৯০-এর দশকে তার ঘনিষ্ঠ বন্ধু পিটার ব্রো-কে লিখেছিলেন। সেই চিঠিতে ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন এবং রিকি পন্টিং সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। স্যার ডন ব্র্যাডম্যান লিখেছিলেন, এই সব খেলোয়াড় বিশ্ব ক্রিকেটে সর্বকালের সেরা হয়ে উঠতে চলেছেন। এছাড়া তিনি ভারতের লিটল

মাস্টার ও মাস্টার ব্লাস্টার খ্যাত ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারকে নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন। ব্র্যাডম্যানের করা সেই ভবিষ্যদ্বাণী আজ বিশ্ব ক্রিকেটে সত্য প্রমাণিত। স্টিভ ওয়াহ, শেন ওয়ার্ন, শচিন টেন্ডুলকার এবং রিকি পন্টিংকে এখন বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়। শেন ওয়ার্নের প্রতি ব্র্যাডম্যানের প্রশংসা ছিল অনেক বেশি, যা ১৯৯৪ সালের নভেম্বরের একটি চিঠিতে স্পষ্ট ছিল। স্যার ডন ব্র্যাডম্যান লিখেছিলেন, ‘শেন ওয়ার্ন দুর্দান্ত বোলিং করছেন এবং ব্যাটসম্যানদের সব ধরনের সমস্যায় ফেলেছেন।’ ওয়ার্ন ব্র্যাডম্যানের প্রত্যাশা পূরণ করেন এবং সব ফরম্যাটে ১,০০১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেট শিকারি তিনিই। টেস্টে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৭০৮ উইকেট। অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপ জয়ে শেন ওয়ার্ন গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করেছিলেন। যার জন্য এই লেগি ফাইনালে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এ ছাড়া স্যার ডন ব্র্যাডম্যান তার চিঠিতে স্টিভ ওয়াহ সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণীও করেছিলেন। ব্র্যাডম্যান ১৯৮৫ সালেই স্টিভ ওয়াহের প্রতিভাকে স্বীকৃতি দিয়েছিলেন। স্টিভ ওয়াহ সম্পর্কে স্যার ডন ব্র্যাডম্যান লিখেছিলেন, ‘তরুণ স্টিভ ওয়াহর মধ্যে একজন দুর্দান্ত ব্যাটসম্যান হওয়ার প্রতিটি ইঙ্গিত রয়েছে।’ সেই স্টিভ ওয়াহই অস্ট্রেলিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হয়েছিলেন। যিনি ১৮,৪৯৬ আন্তর্জাতিক রান করেছিলেন। এছাড়াও ১৯৮৭ এবং ১৯৯৯ সালে দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯৫ সালে রিকি পন্টিং সম্পর্কেও ব্র্যাডম্যান তার মতামত দিয়েছিলেন। রিকি পন্টিং সম্পর্কে ডন ব্র্যাডম্যানের পুরানো ভবিষ্যদ্বাণী এখন সামনে এসেছে। ডন ব্র্যাডম্যান বিশ্বাস করেছিলেন যে, পন্টিং টেস্টে অনেক

দূর যেতে চলেছেন এবং অনেক রেকর্ড তৈরি করবেন। ১৯৯৫ সালের ২২ অক্টোবরের একটি চিঠিতে ব্র্যাডম্যান লিখেছিলেন, ‘তাসমানিয়ার তরুণ পন্টিং গতকাল এখানে একটি সুন্দর ইনিংস খেলেছেন এবং তার মধ্যে একজন দুর্দান্ত টেস্ট ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।’ সেই পন্টিং এখন ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন। রিকি পন্টিং ২০০৩ এবং ২০০৭ সালে অস্ট্রেলিয়াকে টানা দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২৭,৩৬৮ আন্তর্জাতিক রান করেছিলেন। যা ছিল যে কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রান। রিকি পন্টিং সবচেয়ে বেশি সেঞ্চুরিসহ অস্ট্রেলিয়ার অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। ১৯৮৪ থেকে ১৯৯৮ সালের মধ্যে লেখা এই চিঠিগুলো ব্র্যাডম্যানের পরিবারের দ্বারা ন্যাশনাল লাইব্রেরিতে দান করা হয়েছিল। ব্র্যাডম্যান

খেলাধুলা সম্পর্কে বিস্তৃত মতামত শেয়ার করেছিলেন, বিশেষ করে খেলার ভবিষ্যৎ নিয়ে তিনি এই চিঠিতে শচিন টেন্ডুলকার এবং শেন ওয়ার্ন সম্পর্কেও তার মতামত দিয়েছেন। ডন ব্র্যাডম্যানের লেখা চিঠিটি প্রকাশ করেছে, তিনি ১৯৯৮ সালের বোর্ডার-গাভাসকার ট্রফির আগে শচিন টেন্ডুলকার এবং শেন ওয়ার্নের মধ্যে ম্যাচটি নিয়ে কতটা আগ্রহী ছিলেন। তিনি তার চিঠিতে তাদের দুজনের সম্পর্কে লিখেছেন, ‘আমাদের খেলোয়াড়রা এই সপ্তাহে ভারতে যাচ্ছে এবং ঘরের কন্ডিশনে তাদের কঠিন পরীক্ষা হতে চলেছে। টেন্ডুলকার সম্ভবত বিশ্বের সেরা ব্যাটসম্যান এবং ওয়ার্নের সঙ্গে তার লড়াই উত্তেজনাপূর্ণ হওয়া উচিত।’সূত্র: হিন্দুস্তান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম