চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫

চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনে দিয়ে গেল যুবক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ |
রাজধানীর ধানমন্ডি এলাকায় প্রকাশ্যে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে যাচ্ছেন এক যুবক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ধানমন্ডি থানার ওসি ক্যশৈনু মারমা শুক্রবার রাত ১০ টার দিকে বলেন, ভিডিওটি দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। কলাবাগান বাস টার্মিনালের অদূরের ঘটনা এটি। যেটি ধানমন্ডি থানার আওতাধীন। এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় আসেননি। এরপরও আমরা তদন্তের কাজ শুরু করেছি। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পর্যালোচনা করে ছিনতাইকারীকে শনাক্তের

পর গ্রেপ্তারের চেষ্টা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক এক যুবককে চাপাতি হতে ভয় দেখাচ্ছেন কালো প্যান্ট পরা এক ছিনতাইকারী। একপর্যায়ে ব্যাগটি নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই ছিনতাইকারী। ওই সময় রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। চাপাতি হাতে তাদের সামনে দিয়েই যেতে দেখা যায় ছিনতাইকারীকে। ছিনতাইয়ের সময় ঘটনাস্থলে বেশকিছু মানুষ থাকলেও সবাই নির্বিকার তাকিয়ে দেখছিলেন। ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল ধানমন্ডি ৩২ নম্বরের দিকে। নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান