চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ১৪১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে দেখা দিয়েছে উৎসবের আমেজ। সোমবার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সর্বমোট ১৪১ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৭১ জন। হল সংসদে ৭০ জন। ছাত্র হলে ২৫ জন এবং ছাত্রী হলে ৪৫ জন মনোনয়ন নিয়েছেন। বিকাল পৌনে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই হিসাবে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চবি শাখার নেতারা। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র

সংগ্রহ করেছেন। এখনো ছাত্রদলের দলীয় প্যানেল ঘোষণা করা হয়নি। অপরদিকে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনেও চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। হল সংসদে প্রথম প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’ হল সংসদ নির্বাচনে নবাব ফয়েজুন্নেসা হল থেকে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। ‘হৃদ্যতার বন্ধন’ নামে এই প্যানেলের নামকরণ করা হয়েছে। এই প্যানেলে গুরুত্বপূর্ণ প্রধান তিনটি পদে মনোনয়নপত্র নিয়েছেন সহ-সভাপতি (ভিপি) পারমিতা চাকমা, সাধারণ সম্পাদক সিংঞইউ মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে মে থুই চিৎ খেয়াং। এমফিল ও পিএইচডি অধ্যয়নরত ভোটার ৩৪৮ জন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ৩৪৮ জন। এর মধ্যে এমফিলের শিক্ষার্থী রয়েছেন ২২২ জন এবং পিএইচডির শিক্ষার্থী রয়েছেন

১২৬ জন। তারা সবাই আসন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটার এবং প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু