চাকসুর প্রীতিলতা হলে ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চাকসুর প্রীতিলতা হলে ছাত্রী সংস্থার প্যানেল ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। উৎসবমুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ। এদিকে দিকে আজ দুপুরে ছাত্রীদের আবাসিক প্রীতিলতা হল সংসদ নির্বাচনের জন্য ১২ সদস্যদের প্যানেল ঘোষণা করে মনোনয়নপত্র নিয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। রোববার (১৪ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গেল দুদিনের চেয়ে আজ শেষ দিনে আরও বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ক্যাম্পাসজুড়ে। প্রার্থীরা তাদের পছন্দের পদে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কেন্দ্রীয় সংসদে

শাখা ছাত্রশিবির ও ছাত্রীসংস্থা এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেনি। হল সংসদে ছাত্রীসংস্থার হয়ে প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছে প্রীতিলতা হল ছাত্রীসংস্থা। এ সময় তারা পূর্ণাঙ্গ প্যানেলের জন্য ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শীর্ষ তিন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সহসভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নান তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা। এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যরা। উল্লেখ্য, গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচন তপশিল।

সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ নিষিদ্ধের পর এবার বিএনপি সরকারের ৩ দিনের ‘ডিজিটাল ব্ল্যাকআউট’! দেশের উন্নয়ন-আগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখা এনার্জি সেক্টরে ধস: ইউনূস সরকারের প্রতিহিংসা নাকি অদক্ষতা? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি :বিএনপি সংসদে গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করেছে যেভাবে ডিপ স্টেট-এর খপ্পরে বাংলাদেশ খালেদা জিয়াকে পূর্ণ মুক্তিযোদ্ধা, তারেক-কোকোকে শিশু মুক্তিযোদ্ধা স্বীকৃতির দাবি মহান সংসদে বিএনপির বড় সংকট ‘গুপ্ত জামায়াত’, আওয়ামী লীগ নিষিদ্ধ করা আত্মঘাতী: আনিস আলমগীর প্রতিপক্ষ ছোট ঘটনাকেও ন্যাশনাল ইস্যু বানায়, আমরা কেন পারছি না’—প্রশ্ন গোলাম রব্বানীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আইন মন্ত্রণালয়ের ভেটিং না থাকা ‘গোড়ায় গলদ’: সাবেক সচিব আবু আলম শহীদ খান সুষ্ঠু ভোট হলে ৫৩ শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিত: শেখ হাসিনা সংকট থেকে ফিনিক্স পাখির মতো উত্থান: আওয়ামী লীগের পঁচাত্তর পরবর্তী দীর্ঘ লড়াইয়ের ইতিহাস সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইনে হামলা ইরানের ক্রিকেটারদের সুখবর দিলেন তামিম যুদ্ধবিরতিতে সাময়িক স্বস্তি, তবে ট্রাম্পের ওপর আস্থা রাখতে পারছেন না বিশ্বনেতারা লেবাননে ইসরাইলের নির্বিচার হামলায় ৮৯ জন নিহত ইরান নিয়ে আগেই সতর্ক করেছিল এফবিআই, পাত্তা দেয়নি ওয়াশিংটন চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ! লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ করে তেল শোধনাগারে হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ব্র্যাকে কর্মকর্তা পদে চাকরি সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু