চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫

চমক নিয়ে আসছেন প্রিয়াঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। অভিনেত্রী হিসেবে তিনি যেমন দ্যুতি ছড়িয়েছেন, গায়িকা হিসেবেও তার অর্জন কম নয়। তবে অনেক দিন ধরেই গান গাইতে দেখা যাচ্ছে না দেশি গার্ল-খ্যাত বলিউড এই তারকাকে। বিরতি ভেঙে এবার ভক্তদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন চমক। ‘ক্রিসমাস কার্মা’ সিনেমার জন্য ‘লাস্ট ক্রিসমাস’র দেশী রূপে গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমাটি পরিচালনা করেছেন গুরিন্দর চাড্ডা। চিরচেনা ক্রিসমাস ক্লাসিক ‘লাস্ট ক্রিসমাস’র নতুন সংস্করণে প্রিয়াঙ্কার জাদুকরী কণ্ঠে একটি অনন্য দেশী ছোঁয়া যোগ করেছেন এমনই মন্তব্য করেছেন সিনেমাটির নির্মাতা পক্ষ। এই মিউজিক্যাল চলচ্চিত্রটি ১৪ নভেম্বর মুক্তি পাচ্ছে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রে। সম্পূর্ণ অ্যালবামটি সিনেমা মুক্তির দিনেই প্রকাশ পাবে। লাস্ট ক্রিসমাস মূলত ১৯৮৪ সালে

ব্রিটিশ পপ জুটি ওয়াহাম দ্বারা প্রকাশিত হয়েছিল এবং এটি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ছুটির গান হিসেবে বিবেচিত হয়। গানটি লিখেছেন এবং রেকর্ড করেছেন প্রয়াত সংগীতশিল্পী জর্জ মাইকেল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস