চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

চবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৫ | ৫:০৪ 157 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম আলমাস মাহফুজ রাফিদ। তিনি চারুকলা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চবি শাখা ছাত্রদলের সভাপতি মোঃ মহসিনের অনুসারী বলে নিশ্চিত করেছেন অভিযুক্ত শিক্ষার্থী ও সংগঠনটির একাধিক নেতাকর্মী। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিচারের দাবিতে লিখিত অভিযোগ জানান নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগে জানান, গত ৯ জুলাই পুরাতন কলা ভবনের ছাদে ডেকে নিয়ে তাকে হুমকি দিয়ে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা চালান চারুকলার শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদ। আগের রাতেই রাফিদ হুমকি দিয়েছিলেন “হয় সম্পর্ক রাখতে হবে, না হয়

তোমার নামে গুজব ছড়াবো।” অভিযোগে তিনি আরও বলেন, রাফিদ জোরপূর্বক তাকে ছাদে নিয়ে গায়ে হাত দেন ও শারীরিকভাবে নির্যাতন করেন। কাকুতি-মিনতির পর ছাদ থেকে নেমে এসে ক্লাসরুমে অজ্ঞান হয়ে যান তিনি। পরে পানি ঢেলে তাকে জ্ঞান ফেরানো হয়। এখনও রাফিদ তাকে হুমকি দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী শিক্ষার্থী জানান, রাফিদ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। দুদিন সম্পর্ক ছিল, কিন্তু পরে তার অপকর্ম জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেন। এরপর থেকেই নানা রকম চাপ প্রয়োগ করে। ঘটনার দিন ছাদে দেয়ালে চেপে ধরে অশালীন আচরণ করেন এবং স্পর্শকাতর স্থানে হাত দেন। এ বিষয়ে সাহায্য চাওয়ার পর যাদের কাছে গিয়েছেন, তাদেরও হুমকি দিয়েছেন

রাফিদ। বলেছেন 'আমার অনেক লোক আছে, বললেই উধাও করে দেবো।' এছাড়াও অভিযুক্ত রাফিদ নামে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক যৌন হয়নারি ও নিজ বন্ধুকে ডেকে নিয়ে আক্রমণ করার চেষ্টারও অভিযোগ রয়েছে। জানতে চাইলে অভিযুক্ত রাফিদ বলেন, এই মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু সে আমার সাথে থাকা অবস্থায় আরো একজনের সাথে প্রেম করে। এইটা নিয়ে তার সাথে আমার বাকবিতণ্ডা হয়। তার এই প্রেমের কাহিনী ঢাকতে আমার নামে মিথ্যা অভিযোগ করেছে। এভাবে মিথ্যা নিউজ ছড়াইলে তো আমাকে মরে যাইতে হবে। এটা নিয়ে কোন তদন্ত হয় নাই। না করে আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছে। ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সে ছাত্রদল কর্মী

কিনা আমি জানিনা। তবে সে যদি ছাত্রদলের কোন কর্মী হয়ে থাকে এই ধরনের অপরাধমূলক কাজ করার জন্য তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার বলেন, আমরা কয়েকদিন আগে একটি অভিযোগ পত্র পেয়েছি। এ বিষয়ে উপ-উপাচার্যের (প্রশাসন) সাথে কথা বলেছি এই অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সেলে যাবে। তারা এই বিষয়টি দেখবেন। আমরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর বিভাগেও খোঁজখবর নেব যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা