চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫

চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ |
শতভাগ আবাসন অথবা আবাসন ভাতা নিশ্চিতের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপাচার্য, উপ-উপাচার্য (একাডেমিক), রেজিস্ট্রারসহ কর্মকর্তারা। রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ‘হল নাই, ভাতা নাই, প্রশাসনের লজ্জা নাই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘প্রশাসনের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘কোটি টাকার বাজেট পায়, এত টাকা কোথায় যায়’, ‘আবাসন ভাতা দে, নাইলে গদি ছাইড়া দে’ স্লোগান দিতে থাকেন। প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা বের হতে চাইলে তাদের আটকে রাখেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে নারীদের যেতে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা। এ সময় এক নারী আহত হলে

তাকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়। উপ-উপাচার্য (একাডেমিক) শামীম উদ্দিন খান ঘটনাস্থলে থাকলেও প্রায় ৩ ঘণ্টা পর উপাচার্য নিজের বাংলোতে গেছেন বলে জানা গেছে। প্রশাসনের সঙ্গে এক দফা আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারেননি শিক্ষার্থীরা। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন ও নিজেদের দাবিতে অনড় রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়