চতুর্থবার ভেঙেছে জেনিফার লোপেজের সংসার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

চতুর্থবার ভেঙেছে জেনিফার লোপেজের সংসার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে জেনিফার লোপেজ বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। অবশেষে আদালত সে আবেদন গ্রহণ করেছেন। খবর ডেইলি মেইলের। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সমঝোতার মধ্য দিয়ে বিচ্ছেদের পথে হেঁটেছেন অ্যাফ্লেক-লোপেজ। এর ফলে দুই পক্ষের কাউকেই ভরণপোষণের জন্য একে অপরকে কোনো অর্থ দিতে হবে না। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার পর নিজের নাম থেকে ‘অ্যাফ্লেক’ শব্দটি বাদ দেবেন লোপেজ। প্রায় দুই যুগ আগে প্রথম সম্পর্কে জড়িয়েছিলেন অ্যাফ্লেক এবং লোপেজ। ২০০০ সালে তাদের বাগদানও সম্পন্ন হয়েছিল। তবে পরে দুজনের দূরত্ব তৈরি হলে আর বিয়ে হয়নি। সে বিয়ে তারা করেছেন ২০২২ সালে। লাস ভেগাসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য

দিয়ে তাদের চার হাত এক হয়। তবে বিয়ের বছর দুয়েকের মধ্যেই তাদের সম্পর্কে চিড় ধরার খবর ছড়িয়ে পড়ে। আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এপ্রিলেই তাদের পথ বেঁকে যায়। প্রসঙ্গত, ২০০৪ সালে প্রথম গায়ক মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন লোপেজ। ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই সন্তান আছে। বেন অ্যাফ্লেকের সঙ্গে এটি লোপেজের চতুর্থ বিয়ে। অন্যদিকে, ২০০৫ সালে অভিনেত্রী জেনিফার গার্নারকে বিয়ে করেছিলেন বেন। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বেন ও গার্নার জুটির তিনটি সন্তান আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না