চট্টগ্রাম বিমানবন্দরে মোবাইল ফোনের চালান আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম বিমানবন্দরে মোবাইল ফোনের চালান আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ |
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ারক্রাফটের ভেতরে অভিযান চালিয়ে ৯৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দার সদস্যরা। উদ্ধার করা এসব মোবাইল ফোনগুলোর বাজার মূল্য আনুমানিক ১৮ লাখ ৩০ হাজার টাকা। এগুলোর মধ্যে ৪৯টি স্যামস্যাং ব্র্যান্ডের এবং ৪৬টি নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০টার পরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৫২ ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলি ব্যাগ থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, এনএসআই ও শুল্ক গোয়েন্দার অভিযানে যাত্রী বিহীন পরিত্যক্ত একটি ব্যাগ থেকে ১৮ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের বড়

চালান আটক করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১০ হাজার কিলোমিটার দৌড়ে বিশ্বরেকর্ড! বাংলাদেশি সিনেমার যেসব গানে কণ্ঠ দিয়েছিলেন আশা ভোসলে আ’লীগ ও শেখ হাসিনার হাতেই জব্দ ছিলো জামায়াত মার্কিন অর্থায়নে শেখ হাসিনার সরকারের পতন: নথিতে মিলল ৩২৫ মিলিয়ন ডলারের ভাগীদারদের হদিস কুষ্টিয়ায় পীর হত্যায় নিন্দা, জড়িতদের বিচারের দাবি ‘মাকাম’-এর অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকার পতনে গোপন ভূমিকায় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর যেসকল কর্মকর্তা মব সংস্কৃতির জন্মদাতা ও পৃষ্ঠপোষক মবের বিরুদ্ধেই সোচ্চার! কাশিমপুর কারাগার থেকে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘এখন খুঁজলেও আর ভিক্ষুক পাওয়া যায় না’, জানালেন বিএনপির এমপি বাবুল ‘মুখে ঘুষির’ ধাক্কা সামলে আর্সেনালকে ঘুরে দাঁড়ানোর তাগিদ আর্তেতার