চট্টগ্রামে হত্যা মামলা দুই দিনের রিমান্ডে সাবেক এমপি এমএ লতিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে হত্যা মামলা দুই দিনের রিমান্ডে সাবেক এমপি এমএ লতিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার শিকার হয়ে মারা যায় সাইফুল ইসলাম নামে এক যুবক। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এমএ লতিফের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসকিউশন) মফিজুর রহমান জানান, কোতোয়ালি থানার সাইফুল ইসলাম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানার পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচু্যত হওয়ার পর এমএ লতিফ অজ্ঞাত স্থানে চলে যান। পরে ১৭ আগস্ট

বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই নগরীর ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পহেলা বৈশাখে বৃষ্টি ঝরবে ৩ বিভাগে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারে বিশ্ব চলতে পারবে ৪ দিন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট লোভের আগুন সোনালিতে ঋণখেলাপি: শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন ঈমান, ধৈর্য ও নৈতিকতার পরীক্ষা ইরান ইস্যুতে চীনকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে হাম: প্রাণ গেল আরও ৭ শিশুর ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়: অপু বিশ্বাস বিশ্বকাপের আগে তিন দুঃসংবাদ পেলো আর্জেন্টিনা বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ অফিশিয়াল যারা পদোন্নতি পেলেন চাকরি হারানো সেই পুলিশ কর্মকর্তা উপযুক্ত সময়ে ইরানকে ‘খতম’ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প যুবলীগ নেতার সাজা কমাতে অনুরোধ চিফ প্রসিকিউটরের ছেঁড়া নোট বদলে না দিলে শাস্তি ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরাইল