চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫
     ১০:৫১ অপরাহ্ণ

চঞ্চল চৌধুরীর যে উপহারে আপ্লুত ভাবনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫১ 194 ভিউ
আশনা হাবিব ভাবনা ছোট পর্দার অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। মাঝে মাঝে নিজেকে সাহসী অবতারে ধরা দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দেন। আবার কখনো বেশি খোলামেলা হয়ে বিতর্কের মাঝেও পড়েন। এবারও ভাবনার একটি পোস্ট চমকে দিল অনুরাগীদের। যার নেপথ্যে রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী! খোলাসা করে বললে, ভাবনাকে এক নজকাড়া উপহার দিয়েছেন চঞ্চল, যা পেয়ে অত্যন্ত খুশি ও আপ্লুত অভিনেত্রী। একইসঙ্গে জেষ্ঠ্য এই সহশিল্পীর ওপর কৃতজ্ঞতা প্রকাশ না করেও থাকতে পারেননি ভাবনা। হঠাৎ সামাজিক মাধ্যমের পাতায় চোখ আটকে গেল নেটিজেনদের। দেখা যায়, ভাবনার একটি স্কেচ! সাদা কাগজের ওপর কালো পেন্সিলে আঁকা সেই স্কেচে ভেসে উঠল ভাবনার চেহারা। গোলগাল মুখ,

গলায় নেকলেস, ঠোঁটে স্থূলতা! যা দেখে অভিনেত্রীর অনুরাগীরাও নজর কাড়তে ও মুগ্ধতা প্রকাশ করতে খুব বেশি সময় নেয়নি। স্কেচের সেই পোস্টে ভাবনা লেখেন, ‘ছবিটি এঁকেছেন চঞ্চল চৌধুরী। পছন্দের শিল্পীর কাছ থেকে এমন উপহার পাওয়া সৌভাগ্যের। অনেক কৃতজ্ঞতা দাদা।’ ভাবনার সেই পোস্টে চঞ্চল চৌধুরীকে কোনো মন্তব্য করতে দেখা না গেলেও মন্তব্য ঘরে দেশের শোবিজ অঙ্গনের অনেককেই মুগ্ধতা প্রকাশ করতে দেখা যায়। যেমন অভিনেত্রী চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘বাহ খুব সুন্দর।’ ইদানীং চঞ্চল চৌধুরীকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। না কোনো ইভেন্টে, না কোনো ছবি বা নাটকের প্রচারে। গত আগস্টে দেশের পট পরিবর্তনের পর দর্শকের কাছ থেকে অনেকটাই আড়ালে এই অভিনেতা। তবে ব্যস্ততা না থাকলেও

নানা শিল্পকর্মে অনেক সময় নিজেকে ব্যস্ত রাখেন চঞ্চল। এর আগে নিজের পরিবারের সদস্য-প্রিয়জনদের নিয়েও স্কেচ করেছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক