ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫
     ৪:৫৭ অপরাহ্ণ

ঘোড়াশালসহ যেসব বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৪:৫৭ 44 ভিউ
ভূমিকম্পের প্রভাবে নরসিংদীর ঘোড়াশালসহ দেশের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে বলা হয়, ভূমিকম্পের কারণে ঘোড়াশাল, বিবিয়ানা, বাঁশখালী, আশুগঞ্জ, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র সাময়িক বন্ধ রয়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানিয়েছে পিডিবি। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মাঝারি এই ভূমিকম্প কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীতে বড় ধরনের ভবন ধসের ঘটনা না ঘটলেও বহু ভবন, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনায়

ফাটল দেখা গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ফায়ার সার্ভিসের তথ্য * পুরান ঢাকার আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোনো ক্ষতিসাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিল। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোনো হতাহত পায়নি। * খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়া হয়। * বারিধারা ব্লক-এফ, রোড-৫-এ একটি বাসা-বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করছে। আগুনটি ভূমিকম্পের জন্য কি না তা জানা যায়নি। * সূত্রাপুর

স্বামীবাগ ৮ তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে। * প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো ক্ষয়ক্ষতি নাই। * কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। * মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা-বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
They promised voting rights for expatriates. Democracy beyond borders. Fair. Inclusive. একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জামায়াতের তাবেদারি ভূমিকা যেমন ছিলো ইউনুসের শাসন মানেই সংখ্যালঘুদের জন্য নিরাপত্তাহীনতা আর উগ্র মৌলবাদের খোলা লাইসেন্স। টেকনাফে বিএনপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষন; শিশুসহ আহত ৫জন এই ১৮ মাসে ৪ লাখ কোটি টাকা ঋণ নিছে। সেটাই তো প্রশ্ন যে ১৮ মাসে, ১৯ মাস পড়বে ‘নো বোট, নো ভোট’: নির্বাচন বর্জনের ডাক দিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় ‘মানিলন্ডারিং’ বোমা ফাটল: ৪ দেশে ১১ হাজার কোটি টাকা পাচার করেছেন আসিফ মাহমুদ! ৫৫ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে