গ্র্যামিতে পোশাক ছাড়া হাজির, এবার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:০৬ পূর্বাহ্ণ

গ্র্যামিতে পোশাক ছাড়া হাজির, এবার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৬ 130 ভিউ
মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদের আবেদন করেছেন। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি। বিনোদনভিত্তিক ওয়েবসাইট টিএমজেড জানায়, দম্পতিটি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। অন্যদিকে, ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী স্থপতি বিয়াঙ্কা সেন্সরি বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন। বিতর্কিত গ্র্যামি উপস্থিতি ও কানিয়ের 'নাৎসি' মন্তব্য সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ডস-এর লাল গালিচায় কানিয়ে ও বিয়াঙ্কার উপস্থিতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। অনুষ্ঠানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ের হাত ধরে হাঁটতে দেখা যায় বিয়াঙ্কাকে, যা দ্রুত ভাইরাল হয়। অনেকেই সন্দেহ প্রকাশ করেন, ৪৭ বছর বয়সী কানিয়ে কি তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে এমন কিছু করতে বাধ্য করেছেন? এরপর

এক্স (সাবেক টুইটার)-এ একাধিক পোস্টে কানিয়ে নিজেই লেখেন, ‘তার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করাই না, তবে আমার অনুমোদন ছাড়া সে কোনো কিছু করতে পারত না।’ এরপর আরও এক ধাপ এগিয়ে নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন কানিয়ে। তার এই মন্তব্য ও আচরণে উদ্বেগ প্রকাশ করেন সংশ্লিষ্টরা। নাৎসি চিহ্ন ও কানিয়ের 'স্বস্তিকা' টি-শার্ট বিতর্ক কানিয়ের বিতর্ক এখানেই থামেনি। তার ওয়েবসাইটে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রি শুরু হলে সমালোচনার ঝড় ওঠে। ই-কমার্স সেবাদাতা শপিফাই ঘোষণা দেয়, শর্ত লঙ্ঘনের কারণে তারা কানিয়ের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন জানায়, এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েন বিয়াঙ্কা সেন্সরি। এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ‘এটা তার

সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে শেষ পেরেক ঠুকে দেয়। সেন্সরি কানিয়েকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে থাকতে চান না। তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না।’ তবে কি এখনো একসঙ্গে আছেন? তবে এই বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন এক তথ্য দিয়েছে দ্য হলিউড রিপোর্টার। তাদের দাবি, বিচ্ছেদের খবর সত্য নয়— বরং ভালোবাসা দিবস উদযাপন করতে লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছেন কানিয়ে ও সেন্সরি। দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাস বলেন, ‘ইয়ে ও বিয়াঙ্কা লস অ্যাঞ্জেলসে ভ্যালেন্টাইনস ডে উদযাপন করছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো ঘোষণা থাকলে তারা নিজেরাই জানাবে। ট্যাবলয়েড গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই।’ কানিয়ে ওয়েস্ট এর আগেও

বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন। একসময় তিনি রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ানকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে তাদের বিচ্ছেদ হয়। কানিয়ে ও কিমের ঘরে চার সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক রমজানের ২০ দিনে মক্কা-মদিনায় পৌনে ১০ কোটি মুসল্লির সমাগম হাজার মাসের চেয়েও উত্তম যে রাত ‘দম’ সিনেমার জন্য ৪৪ বছর পর যে গানটি গাইলেন সাবিনা ইয়াসমিন ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স ইরানের জন্য বিশ্বকাপে অংশ নেওয়া ‘ঠিক হবে না’: ট্রাম্প নিজের শক্তির ওপর ভরসা রেখেই সাফল্য পেয়েছি: নাহিদ সরকারের তড়িঘড়ি এলএনজি আমদানি: উচ্চমূল্যে ক্রয়ে সরকারি কোষাগারের বিপুল অর্থ অপচয় ৪০ বছর পর সংসদের শীর্ষ পদে নারীশূন্যতা: এরশাদের পথে হাঁটলেন তারেক পিআইবি সেমিনার দুর্নীতি ধামাচাপা দিতে ফারুক ওয়াসিফের মিথ্যাচারঃ উঠে এলো আরও দুর্নীতিকান্ড! মানবাধিকার লঙ্ঘনের সকল দায় থেকে জুলাইযোদ্ধাদের মুক্তি দিয়ে জাতীয়ভাবে সম্মতি চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে ফিরতে চান না নারী ফুটবলাররা, নতুন ২ জনসহ সাতজনের আশ্রয় অস্ট্রেলিয়ায় আমেরিকা মহাদেশজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা কমছে, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পতন