গোল পেলেন এমবাপ্পে, চিরপ্রতিদ্বন্দীদের আরও কাছে রিয়াল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪

গোল পেলেন এমবাপ্পে, চিরপ্রতিদ্বন্দীদের আরও কাছে রিয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৪ |
লা লিগায় অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বার্সেলোনা পেছনে ফেলার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু সেই ম্যাচে জয় তুলতে পারেনি লস ব্লাঙ্কোসরা। দলের অন্যতম তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেও প্রত্যাশামত পারফরম্যান্স করতে পারছিলেন না। টানা দুটি পেনাল্টি মিস করে হতাশায় পুড়ছিলেন ফরাসি এই ফরোয়ার্ড। তবে জিরোনার বিপক্ষে বড় জয়েও গোল পেয়েছেন তিনি। তার আলোয় ফেরার দিনে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে জিরোনার মাঠে তাদের ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। গোল তিনটি করেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গিল। মাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল। বক্সে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি স্বাগতিকরা। ছুটে গিয়ে জোরাল শটে জালে

পাঠান বেলিংহ্যাম। লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। অধিনায়ক লুকা মদ্রিচের পাস মাঝমাঠে পেয়ে থ্রু বল বাড়ান বেলিংহ্যাম। প্রতিপক্ষের দুজনের মাঝ দিয়ে ক্ষিপ্র গতিতে বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন গুলার। রিয়ালের হয়ে শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। ৬২ মিনিটে ফরাসি বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের ব্যবধান ৩-০ করে লস ব্লাঙ্কোসর। রিয়ালের জয়ে তাই কিছুটা স্বস্তি পাচ্ছেন এমবাপ্পে। জিরোনার বিপক্ষে এই গোল দিয়ে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়। এছাড়া এই গোলেই পেশাদার লিগ ক্যারিয়ারে এমবাপ্পে ছুঁয়েছেন ২০০তম গোলের মাইলফলক।

এর আগে ফরাসি লিগে ১৯১টি গোল করেছিলেন এমবাপ্পে। এই ম্যাচে রিয়ালের দুশ্চিন্তার নাম বেলিংহ্যাম। খেলার মাঝে চোটে পড়েন তিনি। তবে ইংলিশ তারকার চোট তেমন গুরুতর নয়। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, বেলিংহ্যাম ঠিক আছে। পরের ম্যাচে তাকে না পাওয়ার শঙ্কা নেই রিয়ালের। পেশির ইনজুরি আছে মেন্ডির। বাকিদের সামান্য চোট। বেশি কিছু নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান