ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫১
তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার
চাঁদপুরে জ্বরে আক্রান্ত শিশুকে কুকুরের ভ্যাকসিন পুশ!
রাজধানীতে পাচারকালে হেরোইন-ইয়াবার বিশাল চালান জব্দ
কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট
গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
নেত্রকোনার দুর্গাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক গৃহবধূকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আবুল কাশেমকে (৪০) মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বায়রাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গৃহবধূকে বাড়িতে রেখে দোকানে যান শাশুড়ি। তিনি বাড়ি ফিরে পুত্রবধূকে ঘরে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে আশেপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বসত ঘরের উত্তরপাশে টয়লেট সংলগ্ন ফাঁকা স্থানে গৃহবধূকে অস্বাভাবিক অবস্থায় পান। শাশুড়ি জিজ্ঞাসা করলে ওই গৃহবধূ ধর্ষণের কথা জানান। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর শাশুড়ি বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে দুর্গাপুর
থানায় মামলা করেন। দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিকে বুধবার সকালে আদালতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
থানায় মামলা করেন। দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিকে বুধবার সকালে আদালতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’



