গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

গুহার ভেতর পাওয়া গেল নিখোঁজ চার ইতালীয়র মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
মালদ্বীপের একটি প্রবালদ্বীপের পানির নিচের গুহায় নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর তাদের মরদেহের অবস্থান নিশ্চিত করা হয়। মালদ্বীপ সরকারের বরাতে দ্য গার্ডিয়ান সোমবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় গুহার ভেতরের গভীর অংশে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়। সরকারি মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা অনুযায়ী মরদেহগুলো গুহার গভীরতম অংশে পাওয়া গেছে। গুহার তৃতীয় স্তরে চারজনের মরদেহ প্রায় পাশাপাশি অবস্থায় ছিল। তিনি আরও জানান, মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করার চেষ্টা করা হবে এবং পরদিন বাকি দুটি মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে। এর আগে গুহার বাইরে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ

উদ্ধার করা হয়। তিনি ছিলেন একজন ডাইভিং প্রশিক্ষক। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভাভু অ্যাটলের একটি গুহায় প্রায় ৫০ মিটার গভীরে অনুসন্ধানে নেমেছিলেন পাঁচজন। অথচ মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ৩০ মিটার। উদ্ধার অভিযানের সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি পানির নিচে ডিকমপ্রেশনজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে মারা যান। এরপর সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছিল। রোববার গভীর সমুদ্র ও গুহা ডাইভিংয়ে অভিজ্ঞ তিন ফিনিশ বিশেষজ্ঞ মালদ্বীপে পৌঁছান এবং পরে অভিযান পুনরায় শুরু হয়। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বারবার ব্যাহত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানী দলগুলো ইতোমধ্যে গুহার প্রবেশপথ শনাক্ত ও চিহ্নিত করেছিল। তবে ডুবুরিদের মৃত্যুর কারণ এখনো তদন্তাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’