গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫

গাভি-ইয়ামালের গোলে ফাইনালে বার্সা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৫ |
ফাইনালে যাওয়াটাই একটা সুখবর। তবে গাভি আর লামিন ইয়ামালের গোলে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গতকাল বুধবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারানোর আগে একটা বড় সুসংবাদ পেয়ে গিয়েছিল বার্সেলোনা। দানি অলমো আর পাউ ভিক্তরকে অস্থায়ীভাবে দলে খেলানোর সুযোগ পেয়ে গেছে ক্লাবটা। গত গ্রীষ্মকালীন দলবদলে দুই খেলোয়াড়কে দলে নেওয়ার পর তাদেরকে স্রেফ আধ মৌসুমের জন্যই নিবন্ধন করাতে পেরেছিল ক্লাবটা। তার কারণ ছিল দলটার ব্যয়ের সীমা ছিল খুব কম। ডিসেম্বরে বার্সা আবেদন করেছিল তাদের পুরো মৌসুমের জন্য নিবন্ধন করাতে। তবে বার্সেলোনার দুই আদালত আবেদন খারিজ করে দেয়। এরপর লিগের পক্ষ থেকে জানান হয়, শর্ত পূরণ করা হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লা লিগা ও স্প্যানিশ ফুটবল

ফেডারেশন জানায়, চলতি মৌসুমের জন্য নিজেদের ব্যয়ের সীমা বাড়াতে প্রয়োজনীয় কাগজপত্র গেল শুক্রবার সরবরাহ করেছে বার্সেলোনা। তবে তার আগেই অলমো ও ভিক্তরের নিবন্ধন বাতিল হয়ে যায়। লা লিগার নিয়মানুসারে এক খেলোয়াড়কে একই মৌসুমে দুই বার নিবন্ধন করানো যাবে না। যার ফলে বার্সা আপিল করে স্পেনের জাতীয় ক্রীড়াবিষয়ক কাউন্সিল- সিএসডিতে। সে মামলা যেহেতু চলছে, সে কারণে অলমো আর ভিক্তরকে দলে নেওয়ার সুযোগ বার্সেলোনাকে দিয়েছে স্পেনের শীর্ষ ক্রীড়া আদালত। সে সুখবরটা মাঠে নামার অনেক আগেই পেয়ে গেছে বার্সেলোনা। তবে অত আগেও নয়, যত আগে হলে দু’জনকে স্কোয়াডে নেওয়া যায়। দুই স্প্যানিশ ফরোয়ার্ড তাই স্প্যানিশ সুপার কাপের ম্যাচটা দেখেছেন বাইরে থেকে। তবে দল যেভাবে খেলেছে,

তাতে আর অতৃপ্তি থাকার কথা নয় দুজনের। শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে পারফর্ম্যান্সে বার্সেলোনা চলে গেছে ফাইনালে। গতকাল ম্যাচে আলো ছড়িয়েছেন গাভি। শুরুর গোলটা করেছেন, এরপর লামিন ইয়ামালকে দিয়ে করিয়েছেন আরও এক গোল। ১৬ মিনিটে তার গোলে বার্সা এগিয়ে যায়। অ্যালেক্স বালদের নিচু ক্রসে পা ছুঁইয়ে তিনি গোলটা করেন। তার আগে রাফিনিয়া একটা সুযোগ পেয়েছিলেন জুলস কুন্দের ক্রস থেকে, তবে তার শট বারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গাভির পাস বক্সে একা পেয়ে যায় ইয়ামালকে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে তিনি গোলটা করে ফেলেন। এরপর বিলবাও ম্যাচে ফেরার চেষ্টা করেছে একাধিক। বার্সা গোলরক্ষক ভয়চেখ স্ট্যান্সনিকে অন্তত দুটো ভালো সেভ দিতে হয়েছে দলের

লিডটা ধরে রাখতে। ৮৬ মিনিটে বিলবাও বার্সার জালে বল জড়িয়েই দিয়েছিল। তবে রেফারি ভিএআরে দেখতে পান বিল্ড আপে ফাউল করা হয়েছিল বার্সাকে, ফলে সে গোল বাতিল হয়ে যায়। বার্সা মাঠ ছাড়ে ২-০ গোলের দারুণ জয় নিয়ে। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে দলটা আগামী ১৩ জানুয়ারি নামবে ফাইনালে। সে ম্যাচের প্রতিপক্ষ কারা, তা জানা যাবে আজ রাতে। রিয়াল মাদ্রিদ আর মায়োর্কা খেলবে দ্বিতীয় সেমিফাইনালে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু