গাজীপুরে একদিনে ৩ খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫
     ৯:১৭ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

গাজীপুরে একদিনে ৩ খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ৯:১৭ 182 ভিউ
গাজীপুরে একদিনে আলাদা স্থানে তিনজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি, একজন একটি কারখানার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং অপরজন অটোরিকশা চালক। পুলিশ তিন মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন (৩২)। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। দ্বিতীয়জন, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তৃতীয়জন, গাজীপুরের কালীগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার ৫ তলা

ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি। পরে তাঁর অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয়। পরে বিকেল ৫ টার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তাঁর ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাঁকে

হত্যা করা হয়েছে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এদিকে, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল চলাকালীন সময়ে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত

ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন । অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, রোববার বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদরাসার পাশে ঝোপের ভেতর থেকে গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর

সন্ধান পাননি। রোববার বিকেলে মূলগাঁও মাদরাসার কাছে একটি ঝোপের মধ্যে স্থানীয়রা আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আনোয়ার হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা