গাজা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪

গাজা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ |
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল। খবর আল আরাবিয়ার। ব্রিকস গ্রুপের সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৪৮ সালে নাকবায় ফিলিস্তিনি জনগণ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল। এবার গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড শুরুর পর থেকে এ পর্যন্ত জাতিগত নিধনের পুরো এক বছর কেটে গেছে। এখনো ইসরাইলি বর্বরতা থামছে না। তিনি আরও বলেন, গাজা অঞ্চলে ইসরাইল ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছে। বিশেষত উত্তর গাজায় এখন দখলদার বাহিনী জনগণকে অনাহারে রেখেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ৪২ হাজার ৮৪৭ জন নিহত ও এক লাখ ৫৪৪ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস