গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
গাজায় হামলা বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শনিবার ইসরাইলি মিডিয়ার খবরে জানা গেছে, ইতোমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই উদ্যোগে অঞ্চলটিতে আরও বড় আকারের সামরিক তৎপরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। যা আগত দিনগুলোতে সংঘাতকে আরও রক্তক্ষয়ী করে তুলতে পারে। সিএনএন, এপি, রয়টার্স। শনিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে হাজার হাজার রিজার্ভ সদস্যকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই বাহিনী সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে। অথবা অন্যান্য ফ্রন্টে, যমন লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার সীমান্তেও পাঠানো হতে পারে। যাতে নিয়মিত বাহিনীকে গাজা আক্রমণে কেন্দ্রীভ‚ত করা যায়। নতুন এই পদক্ষেপের মাধ্যমে গাজায়

নতুন আক্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ইসরাইলি সরকার জানিয়েছে, ২০২৫ সালকে ‘যুদ্ধের বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং ৪ লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা চলছে। তবে, এই পদক্ষেপের ফলে দেশটির শ্রমবাজারে চাপ বাড়ছে এবং অনেক কর্মী তাদের চাকরি হারাচ্ছেন। গাজা ও সিরিয়ায় চলমান উত্তেজনার কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু ৭ থেকে ১১ মে পর্যন্ত আজারবাইজান সফর স্থগিত করেছেন। নেতানিয়াহুর এই সফর বাতিলের সিদ্ধান্তের পর, নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় আক্রমণের পরিধি বাড়ানোর অনুমোদন দিয়েছে। এদিকে গাজায় হামলাও অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় নতুন করে কমপক্ষে ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার দক্ষিণের

খান ইউনিস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় রাতভর বিমান হামলায় ছয়জন নিহত হন। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে দুই ও পাঁচ বছর বয়সি দুই শিশু নিহত হয়েছে। পরে একই এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় আরও ১০ জন নিহত হন। যাদের মধ্যে ছিল একজন শিশু ও সাতজন নারী। সোমবার সকালে ইসরাইলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গত দুই দিনে তারা গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে, ইসরাইলি বাহিনী রিজার্ভ সেনাদের ডেকে আনার মাধ্যমে তাদের আক্রমণ আরও তীব্র করতে চায়। তবে, দীর্ঘ যুদ্ধের কারণে অনেক সেনার মনোবল কমে গেছে এবং তারা নতুন করে ডিউটিতে যোগ দিতে

অনিচ্ছুক। এমনকি কিছু সেনা রিজার্ভ ডিউটি এড়িয়ে চলার চেষ্টাও করছে। ১৮ মার্চ ২ মাসের যুদ্ধবিরতির পর গাজায় আবারও সামরিক অভিযান শুরু করে ইসরাইল। রোববার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইল যুদ্ধ পুনরায় শুরু করার পর থেকে মোট ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। এতে করে চলমান যুদ্ধের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ১৮ হাজার ৪৯১ জন। এদিকে গাজায় মানবিক সহায়তাও বন্ধ করে দিয়েছে ইসরাইল। দেশটি বলেছে, এই অবরোধের মাধ্যমে তারা হামাসকে চাপ প্রয়োগ করে বন্দি মুক্তিতে বাধ্য করতে চায়। তবে জাতিসংঘের সংস্থাগুলো ইসরাইলকে এই বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা

বলেছে, গাজায় মানবিক বিপর্যয় চলছে এবং অবিলম্বে খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর