গাজায় সংঘর্ষে সেনা-পুলিশসহ ৮৯০ ইসরাইলি নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

গাজায় সংঘর্ষে সেনা-পুলিশসহ ৮৯০ ইসরাইলি নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় সংঘটিত সংঘর্ষে ইসরাইলি সশস্ত্র বাহিনীর ৮৯০ জন সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে সেনা সদস্য, কর্মকর্তা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মী রয়েছেন। শুক্রবার ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আল আকসা স্টর্ম নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে, যা ইসরাইলের জন্য অভূতপূর্ব আক্রমণ হিসেবে চিহ্নিত হয়। ওই অভিযানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরাইলের ১,২০০ জনেরও বেশি সশস্ত্র সেনা ও নাগরিক নিহত হয়। আল আকসা স্টর্ম অভিযানের পর ইসরাইল গাজা অঞ্চলে তাদের সামরিক অভিযান তীব্র করে। হামাস

নিধনে তাদের চালানো অভিযানের ফলে অবরুদ্ধ গাজায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত এবং এক লাখেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গোটা গাজা উপত্যকা ছেড়ে পালিয়েছে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি। এমনই প্রেক্ষাপটে বিশ্বের নানা প্রান্ত থেকে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা' চালানোর জোরালো অভিযোগ ওঠে। ইসরাইলি সরকার জানায়, এক বছরের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে তাদের নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন এবং যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত জটিলতর হয়ে উঠছে। হামাসের আল-আকসা অভিযানটি মূলত দখলদার ইসরাইলের বিরুদ্ধে ক্রমাগত ফিলিস্তিনি ভূমি দখল ও নিরীহ বাসিন্দাদের উচ্ছেদ ও হত্যা করে ইহুদি বসতি সম্প্রসারণের

প্রেক্ষিতে ফিলিস্তিনি সংগ্রামের অংশ হিসেবে চালানো হয়েছিল। তবে ইসরাইলি সামরিক অভিযানের কারণে গাজা ও এর আশপাশের অঞ্চলে ব্যাপকভাবে বেসামরিক মানুষের মৃত্যু এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। যা গাজার মানবিক সংকটকে আরও তীব্রতর করে তুলেছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস