গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে যা বলল রাশিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
দখলদার ইসরাইল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যদিয়ে উভয়েই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে, যা রোববার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে। এমন খবরে স্বাগত জানিয়েছেন বহু সংখ্যক দেশের রাষ্ট্রপ্রধান ও সংস্থা। বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়াও গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য যে কোনো সমাধানকে স্বাগত জানায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পেসকভ বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তি চুক্তির ফলে যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, তাহলে রাশিয়া এটি স্বাগত জানাবে। গাজায় গত ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির বিষয়ে সম্মতি ঘোষণা

করা হয়। এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার জানান, এই চুক্তি ফিলিস্তিনি-ইসরাইলি সংঘাতময় অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘এটি ফিলিস্তিনি সমস্যার সমাধানে একটি সামগ্রিক রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়া প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে’। গাজায় দীর্ঘস্থায়ী সংঘর্ষ এবং মানবিক সংকটের মধ্য দিয়ে এই যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ঘোষণা এসেছে। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। সূত্র: ফ্রান্স২৪

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান