গাজায় দৈনিক ৪২ শিশু হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪

গাজায় দৈনিক ৪২ শিশু হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ |
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ৪১০তম দিনে পৌঁছেছে। এই সময়ে বর্বর ইসরাইলি বাহিনী অন্তত ১৭,০০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪২ শিশুকে হত্যা করেছে ইসরাইল। এই হত্যাকাণ্ড স্পষ্টতই একটি গণহত্যার উদাহরণ। যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির রাজনৈতিক ও সামরিক সহায়তায় পরিচালিত হয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের ক্রমাগত হামলায় শিশুদের মৃত্যুর হার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। প্রতিদিন গড়ে ৪২টি শিশু প্রাণ হারাচ্ছে, যা একটি চরম মানবিক বিপর্যয়। এছাড়া গাজায় গত এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৪৩,৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,০৪,০৯২ জন। এই গণহত্যা গাজার জনসংখ্যার ওপর এক গভীর মানবিক সংকট

তৈরি করেছে। অধিকার সংস্থাগুলোর মতে, ইসরাইলি বাহিনী ধারাবাহিক বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে বেসামরিক জনগণ, বিশেষত নারী ও শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার মানবিক সহায়তা এবং যুদ্ধবিরতির আহ্বান জানালেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রধান শক্তিগুলোর সমর্থনে এই সহিংসতা আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মত বিশ্লেষকদের। বিশ্লেষকদের মতে, ইসরাইলি হামলার এই ধারা স্পষ্টতই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধের শামিল। এতে গাজায় মানবিক সংকট ক্রমেই বাড়ছে। খাদ্য, পানি, বিদ্যুৎ এবং ওষুধের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর ফলে বেঁচে থাকা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার

সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই নৃশংসতা বন্ধ করা এবং ফিলিস্তিনি শিশুদের রক্ষা করা মানবিক দায়িত্ব’। বিশ্ব সম্প্রদায়ের নীরবতা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক সমর্থন ইসরাইলকে আরও আগ্রাসী করে তুলছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাগুলো। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে