গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি শুরু – ইউ এস বাংলা নিউজ




গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টা) যুদ্ধবিরতি শুরু হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দিয়েছে, গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টা)। যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস যেসব ইসরাইলি বন্দিদের মুক্তি দেবে তাদের তালিকা প্রকাশের পর এ ঘোষণা এলো। এর আগে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা টেলিগ্রাম পোস্টে বলেন, ‘বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে আমরা আজ রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) এবং ডোরন শাতানবার খাইর ( ৩১)-কে মুক্তি দেওয়ার

সিদ্ধান্ত নিয়েছি। ’ বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠনটি আরও বলেছে, তারা গাজায় আটক তিন জিম্মির নাম মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে, যাদের আজ মুক্তি দেওয়া হবে। এদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস যেসব জিম্মিদের প্রথম দিন মুক্তি দেবে তাদের তালিকা পেয়েছে। প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে

জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান