গলফ অঙ্গনের টুর্নামেন্ট আয়োজন দেশের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪

গলফ অঙ্গনের টুর্নামেন্ট আয়োজন দেশের উন্নয়নে ভূমিকা রাখবে : সেনাপ্রধান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ |
গলফ টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসে আর্মি গলফ ক্লাবে দশম ঢাকা ব্যাংক বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট- ২০২৪- এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, সেনাপ্রধান টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে তিনি উপস্থিত সবার উদ্দেশে বক্তব্য দেন। তিনি এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। এই টুর্নামেন্টে মোট ৭৮৮ জন গলফার অংশ নেন। টুর্নামেন্টে মেজর জেনারেল (অব.) মো. মাসুদ রাজ্জাক চ্যাম্পিয়ন হন। এ ছাড়া, ভেটেরান বিভাগে গ্রুপ ক্যাপ্টেন

(অব.) এআইএম শাহানুল ইসলাম, সিনিয়র বিভাগে কর্নেল (অব.) নুরুছছামা, লেডিস বিভাগে মৌসুমি আনাম এবং জুনিয়র বিভাগে মাস্টার খান ফাহান আহমেদ বিজয়ী হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে