গয়েশ্বরের হুঁশিয়ারি: বিএনপি মাঠে নামলে ইউনূস সরকার টিকবে কিনা সন্দেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

গয়েশ্বরের হুঁশিয়ারি: বিএনপি মাঠে নামলে ইউনূস সরকার টিকবে কিনা সন্দেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে ইউনূস সরকার টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি যদি মাঠে নামে, অন্তর্বর্তী সরকার টিকবে কি না, সেটা নিয়েই সন্দেহ। তবে আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। ২রা নভেম্বর, রোববার দুপুরে জিয়াউর রহমানের কবরের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গয়েশ্বর বলেন, জুলাই সনদের চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে— জনগণ তা বুঝে ফেলেছে। অথচ ড. ইউনূস ও তার লোকজন নীরব। ইউনূস সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে

হবে। বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু এবং দপ্তর সম্পাদক এরফান আহমেদ সোহেলসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: ইউনুস সরকারের একনায়কোচিত সিদ্ধান্তের ধাক্কা টেলিকমিউনিকেশন খাতেও চীনা দূতাবাসের ঈদ উপহার বিতরণে জামায়াতের “দলীয়প্রীতি”: প্রকৃত দুস্থদের বঞ্চিত করে দলীয় অবস্থাসম্পন্ন লোকজনের মাঝে বণ্টন প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে বিতর্ক: ছাত্রদল নেতার হাতে গরিবদের অনুদানের টাকা ৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা