গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫

গভীর রাতে ফেনী সংলগ্ন ভারতের সীমানায় বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ |
ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী বাসপদুয়া গ্রামে গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিল্লাত হোসেন (২১) ও লিটন নামে দুই যুবক নিহত এবং মো. আফছার (৩১) নামে আরেকজন আহত হয়েছেন। ২৪শে জুলাই, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্তের ২১৬৪/৩-এস পিলার এলাকায় এ গুলির ঘটনা ঘটে। লিটনের মরদেহ বিএসএফ সদস্যদের কাছে রয়েছে। নিহত মিল্লাত পরশুরামের পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে ও লিটন একই গ্রামের গাছি মিয়ার ছেলে। আহত আফছার বাসপদুয়া এলাকার এয়ার আহম্মদের ছেলে। জানা গেছে, মধ্যরাতে মিল্লাত, লিটন ও আফছার সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঢোকার অভিযোগে বিএসএফ সদস্যরা নিরাপত্তার স্বার্থে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজনই

গুলিবিদ্ধ হন। লিটনকে ফেলে বাকি দুজন গুলিবিদ্ধ অবস্থাতেই তারা কাঁটাতার টপকে নিজ ভূখণ্ডে ফিরে আসেন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। লিটনের মরদেহ রয়ে গেছে বিএসএফ-এর কাছে। এলাকাবাসীর দাবি, মধ্যরাতে মাছ ধরতে তারা ওখানে গিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করে বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪-বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি তিন নাগরিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজনের মরদেহ বিএসএফ নিয়ে গেছে, তাকে বিলোনিয়া হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং