গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

গণভোটের নামে প্রহসন? ফলাফলে ভয়ংকর গড়মিল!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ |
সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটের দাবি করা হলেও অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত 'জুলাই সনদ' বা সংবিধান সংস্কারের গণভোটের ফলাফল নিয়ে চরম উত্তেজনা ও অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে একাধিক আসনে অবিশ্বাস্য ও গাণিতিকভাবে অসম্ভব সংখ্যাগত অসংগতি পাওয়া গেছে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। গণভোটের ফলাফলের সবচেয়ে বিস্ময়কর চিত্র ফুটে উঠেছে নেত্রকোনা-৩ আসনে। তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,২০,৬৮৬ জন। অথচ নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত ফলাফলে দেখা যাচ্ছে, কেবল ‘হ্যাঁ’ ভোটই পড়েছে ৫,০২,৪৩৮টি। অর্থাৎ মোট ভোটারের চেয়েও ৮১ হাজার বেশি মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন! এর সাথে ‘না’ ভোটের সংখ্যা ১,৩৬,০০৫টি যোগ করলে মোট

কাস্ট হওয়া ভোট দাঁড়ায় ৬,৩৮,৪৪৩টি, যা নিবন্ধিত ভোটারের তুলনায় ২ লক্ষ ১৮ হাজারের বেশি। একই চিত্র দেখা গেছে রাজশাহী-৪ আসনেও। সেখানে মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও ভোট পড়েছে ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। অর্থাৎ কাস্ট হওয়া ভোটের হার অবিশ্বাস্য ২৪৪.২৯ শতাংশ! সিরাজগঞ্জসহ আরও বেশ কিছু আসনে একই ধরনের পরিসংখ্যানগত অসংগতির খবর পাওয়া গেছে। নির্বাচনের ফলাফলে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে জামায়াত ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সম্বলিত ১১ দলীয় জোট। তারা দাবি করেছে, সরকার আগে থেকেই ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ায় যেকোনো উপায়ে একে বিজয়ী করতে মরিয়া ছিল। ভোটের হার প্রকাশে দীর্ঘ বিলম্বের পেছনে ফলাফল ম্যানিপুলেশন বা রদবদল করার উদ্দেশ্য

ছিল বলে জোটের নেতারা অভিযোগ করেছেন। এদিকে সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে অত্যন্ত অল্প ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। একইভাবে ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর কাছে পরাজয় এড়িয়েছেন মির্জা আব্বাস। তবে সার্বিকভাবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। বড় জনগোষ্ঠীর অনীহা ও 'না' ভোটের পাল্লা নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী: মোট ভোটার: ১২ কোটি ৭৭ লক্ষ ২ হাজার ৩৩৪ জন ‘হ্যাঁ’ ভোট: ১,৯৮,১৬,২৫৬ (প্রায় ২ কোটি) ‘না’ ভোট: ৯৮,৭৬,৩০০ (প্রায় ১ কোটি) অংশ নেয়নি: ৯ কোটির বেশি ভোটার বিশ্লেষকরা বলছেন, যেখানে ১২ কোটি ভোটারের মধ্যে ৯ কোটিরও বেশি মানুষ ভোট দিতে যাননি এবং অংশগ্রহণকারীদের এক-তৃতীয়াংশই 'না' ভোট দিয়েছেন, সেখানে মাত্র

২ কোটি ‘হ্যাঁ’ ভোটকে পুরো বাংলাদেশের মানুষের ‘সম্মতি’ বলার কোনো যৌক্তিক সুযোগ নেই। গণভোটের এই পরিসংখ্যান দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ওপর কালো ছায়া ফেলছে বলেই মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ