খোলা পোশাক, বিতর্কের জবাবে নায়িকা, ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪

খোলা পোশাক, বিতর্কের জবাবে নায়িকা, ‘আমার যথেষ্ট রুচিবোধ রয়েছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ |
টালিউড ছেড়ে এবার বলিউডে পা রেখেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। বাংলা সিরিয়াল ছেড়ে এবার হিন্দি সিরিয়ালের নায়িকা তিনি। বাংলায় ‘কাজললতা’, ‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’ একাধিক ধারাবাহিকে দর্শকদের থেকে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা। কাজের সূত্রে কলকাতা ছেড়ে পাড়ি দিয়েছেন টিনসেল টাউনে। এবার হিন্দি টেলিভিশনে রাজত্ব করার পালা অভিনেত্রীর। তাই সেইখানেই থিতু হওয়ার পরিকল্পনায় অভিনেত্রী। দেবচন্দ্রিমার এই সাফল্যে ব্যাপক খুশি তার অনুরাগীরা। কিন্তু কটাক্ষের হাত থেকেও রেহাই পাননি অভিনেত্রী। সম্প্রতি ছুটি কাটাতে দুবাই পাড়ি দিয়েছেন দেবচন্দ্রিমা। সেখান থেকে নানা ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নিতে দেখা যাচ্ছে তাকে। এরই মধ্যে বিভিন্ন খোলামেলা পোশাকে দুবাইয়ের মনোরম পরিবেশ উপভোগ করেন তিনি। তারপর থেকেই অভিনেত্রীর দিকে ধেয়ে আসতে

থাকে কটাক্ষ। নেটিজেনদের সেই মন্তব্যের প্রভাব পড়েছে নায়িকার মনেও। ভারতীয় গণমাধ্যমে দেবচন্দ্রিমা বলেন, ‘আমার রুচি সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে। তাছাড়া সমাজ মাধ্যমে নিজের ইচ্ছায় যা খুশি করতে পারি। সেখানে বাধা দেওয়ার কেউ নেই।’ অভিনেত্রী আরও বলেন, ‘আমার নতুন কাজের খুশিতে যেমন ভালো মন্তব্য করেন নেটিজেনরা, তেমন তাদের কিছু খারাপ লাগলেও বলার অধিকার অবশ্যই আছে। কিন্তু তার মানে সেই কটাক্ষ আমি গায়ে মাখব, মন খারাপ করব, এমনটা একেবারেই নয়।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না