‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫

‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ |
জাতীয় দলের জার্সিতে এখন হয়তো দেখা যায় না, কিন্তু ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কোনো চিন্তাও নেই সাকিব আল হাসানের। এখনও মাঠে নামলেই নিজের উপস্থিতি জানান দেন, আর ক্রিকেটের প্রতি সেই পুরোনো ভালোবাসাটাই তাকে টেনে রাখছে এই খেলায়। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। গতকাল গায়ানার বিপক্ষে ম্যাচের আগে নিজের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি। সাকিব বলেন, ‘আমি এখনও খেলাটা অনেক উপভোগ করি। যখন অনূর্ধ্ব-১৫ বা অনূর্ধ্ব-১৯ দলে খেলতাম, তখন যেমন ভালোবাসতাম ক্রিকেটকে, এখনও সেই ভালোবাসাটাই আছে। এটা আমার বড় প্রেরণা। যতদিন উপভোগ করব, ততদিনই মাঠে থাকব।’ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও মত দিয়েছেন সাকিব। তার

ভাষায়, ‘প্রথম ম্যাচটা আমরা দারুণ খেলেছি। দ্বিতীয় ম্যাচটা পরিকল্পনা অনুযায়ী হয়নি। আজকের ম্যাচটা আলাদা হবে। এটা রাতের খেলা, পরিবেশ ভিন্ন হবে। গায়ানার মাঠে গ্যালারি থাকবে ভরপুর। দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ।’ নিজের ভূমিকাও স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বললেন, ‘বোলিং এমন একটা জায়গা, যেটা যেকোনো সময় আমি করতে পারি—হোক সেটা পাওয়ারপ্লে, মিডল ওভার কিংবা ডেথ ওভার। ব্যাটিংয়ে যদি টপ অর্ডার ভালো শুরু করে, আমি চাই সেই গতি ধরে রাখতে। আর শুরুটা ভালো না হলে, আমি চাই একটা ভালো জুটি গড়ে তুলতে, যাতে দল বড় সংগ্রহ পায়।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হলেও সাকিবের শরীরী ভাষা বলে দেয়, এখনো খেলার প্রতি আগ্রহে একটুও ঘাটতি

নেই। আর সেটাই হয়তো তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় রহস্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু