খুলনায় মিরাজ, আরিফুল নেতৃত্বে দিবে সিলেটের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

খুলনায় মিরাজ, আরিফুল নেতৃত্বে দিবে সিলেটের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে আগামী ৩০ ডিসেম্বর থেকে। আসর শুরুর আগের দিন অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। এবারের আসরে টাইগার্সদের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। রবিবার (২৯ ডিসেম্বর) মিরাজের নেতৃত্বের খবরটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আসরে সর্বশেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা। একই দিনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের জার্সি উন্মোচন করেছে দলটি। আরিফুলের নেতৃত্বে এবার বেশ শক্তিশালী দলই গড়েছে সিলেট। দলটির দেশি তারকাদের মধ্যে আছেন জাকের আলি, জাকির হাসান, রনি তালুকদার, তানজিম হাসান সাকিব এবং আল আমিন হোসেনের মতো ক্রিকেটাররা। তাছাড়া বিদেশিদের মধ্যে আছেন রিস টপলি, পল স্টার্লিং ও রাকিম কনওয়েলের মতো তারকারা। এবারের আসরে বেশিরভাগ দলই

তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। গত আসরে ফরচুন বরিশালকে শিরোপা এনে দেওয়া তামিমের কাঁধেই থাকছে অধিনায়কের দায়িত্বটা। রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। গত আসরেও তিনি ছিলেন দলটার অধিনায়ক। কিছুদিন আগেই দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগও। রবিবার দুপুরে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দিয়ে ঢাকা ক্যাপিটালস জানায়, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা এই আসরে দলের অধিনায়কের ভূমিকায় থাকছেন। রাজশাহী নিজেদের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেছে। এছাড়া আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে চিটাগাং কিংসও। বন্দরনগরীর দলের অধিনায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ মিঠুন। এখন কেবল খুলনা টাইগার্সের অধিনায়কদের নামের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম